নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!

ক্রাইস্টচার্চ: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে শনিবার ৯৯ রানে অপরাজিত ছিলেন । রবিবার আনঅফিশিয়াল টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন ধ্রুব জুড়েল । তাঁর সঙ্গে ব্যাট হাতে লড়াই করলেন আকাশ দীপও । যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে । ১০৫ রান করে আউট হন জুড়েল । যিনি ভারত এ দলের অধিনায়কও । আকাশ করলেন ৬৮ রান । ভারত এ প্রথমে ব্যাট করে তুলল ৩৪৬ রান । জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ড এ দলের স্কোর ২১৮/৩ । এখনও ১২৮ রানে পিছিয়ে নিউজ়িল্যান্ড এ ।

১০৭ রান করে ক্রিজে রয়েছেন ম্যাথু বয়েল । ডিন ফক্সক্রফ্ট ৮০ রান করে অপরাজিত । ১৩/৩ হয়ে যাওয়ার পর অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ২০৫ রান যোগ করে ফেলেছেন বয়েল ও ফক্সক্রফ্ট ।  

 

এরই মাঝে শনিবারের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে । ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে স্কুটার নিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি! বন্ধ হয়ে যায় খেলা । ঘটনাটি ঘটে শনিবার জুড়েলদের ইনিংসের ৮৩তম ওভারে । তখন জুড়েল ৯৬ এবং আকাশ দীপ ১১ রানে ব্যাট করছেন । স্ট্রাইকিং প্রান্তে ছিলেন আকাশ । বোলার ছিলেন ব্রেট র‌্যানডেল । হঠাৎই উইকেটের সামনে থেকে সরে গিয়ে র‌্যানডেলকে দাঁড়াতে বলেন বাংলার ক্রিকেটার । দেখা যায় বয়স্ক এক ব্যক্তি সাইটস্ক্রিনের সামনে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছেন । তিনি মূল মাঠের বাইরে থাকলেও আকাশের দৃষ্টির মধ্যে চলে আসেন । স্বাভাবিক ভাবেই তাঁর অসুবিধা হওয়ায় সরে যান । তবে স্কুটার নিয়ে যাওয়া ওই ব্যক্তির খেলা বন্ধ হয়ে যাওয়া নিয়ে কোনও ভ্রুক্ষেপ ছিল না । যা দেখে দু’দলের ক্রিকেটার এবং ধারাভাষ্যকারেরা অবাক হয়ে যান । মিনিট ২ খেলা বন্ধ থাকে ।

ভারতীয় বোলাররা শুরুটা দারুণ করেছিলেন । মুকেশ কুমার ২টি ও মহম্মদ সিরাজ একটি উইকেট তুলে নেন । ৮ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর হয়ে যায় ১৩/৩ । কিন্তু সেখান থেকেই বয়েল ও ফক্সক্রফ্টের প্রত্যাঘাত ।

আরও পড়ুন: কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সমীর-আশুতোষদের

Previous post

Indian Railways: নভেম্বরের শুরুতেই ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস

Next post

Kunal-Sovan-Sandipan: পুরভোটের আগে শোভন-বৈশাখীর পাশে দুই শিবিরের দুই নেতা! কুণাল-সন্দীপনের ছবি ঘিরে জল্পনা

Post Comment

You May Have Missed