Money Making Idea: রোজ হাতেই তৈরি হচ্ছে কম-বেশি ৮০০ প্রদীপ! মালদার দম্পতির আয়ও নজরকাড়া, জানুন লড়াইয়ের গল্প
Last Updated:
Inspirational Story: ডিজিটাল ও মেশিনের যুগেও আধুনিকতাকে বুড়ো আঙুল! মালদার মোথাবাড়ির উজ্জ্বল-মালতি দম্পতি কীভাবে হাতচালিত চাকায় প্রতিদিন ৮০০ মাটির প্রদীপ বানিয়ে ঐতিহ্য রক্ষা করছেন, জানুন।
মালদা, জিএম মোমিন: আধুনিক প্রযুক্তির যুগে যন্ত্রের দাপট বেড়েছে। তবুও ঐতিহ্য ধরে রেখেছে কুমোরের হাতচালিত চাকা। দীপাবলির আলোর উৎসবে মাটির প্রদীপের চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন মালদার এক দম্পতি। মোথাবাড়ি থানার দুর্লভপুর এলাকার বাসিন্দা উজ্জ্বল পাল ও তাঁর স্ত্রী মালতি পাল বংশপরম্পরায় মাটির সামগ্রী তৈরির কাজ করে আসছেন। তাঁদের সংসার চলে এই মৃৎশিল্পের উপার্জনের উপর নির্ভর করেই। দীপাবলি যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা। কোনও আধুনিক যন্ত্র নয়, সম্পূর্ণ হাতের সাহায্যে কুমোরের চাকা ঘুরিয়েই প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ প্রদীপ তৈরি করছেন উজ্জ্বল পাল।
এক টাকা থেকে শুরু করে ১০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের প্রদীপ তৈরি করেন তাঁরা। পাশাপাশি মাটির ভাঁড়, ঘট এবং নানা ধরনের খেলনাও তৈরি করা হয় তাঁদের বাড়িতে। উজ্জ্বল পাল জানান, দীপাবলির সময় মাটির প্রদীপের চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে হচ্ছে। হাতের চাকায় মাটি দিয়ে প্রথমে প্রদীপের আকার তৈরি করা হয়। এরপর সেগুলিকে সুন্দরভাবে গড়ে তুলে রোদে শুকানো হয়। পরিবারের অন্যান্য সদস্যরাও এই কাজে সহযোগিতা করেন।
Post Comment