Suchetan Bhattacharya on Indranil Sen: ‘চালাক শয়তান, বাবা এদের পাত্তাই দিতেন না’, ইন্দ্রনীল বিতর্কে বিস্ফোরক সুচেতন

Last Updated:

সুচেতন ভট্টাচার্য অবশ্য স্বীকার করে নিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ পরিসরে ঢোকার চেষ্টা করেছিলেন ইন্দ্রনীল সেন৷

ইন্দ্রনীল সেনকে তীব্র আক্রমণ সুচেতন ভট্টাচার্যের৷
ইন্দ্রনীল সেনকে তীব্র আক্রমণ সুচেতন ভট্টাচার্যের৷

সম্প্রতি গ্রেফতার হওয়া তৃণমূল আমলের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তিনি ঘনিষ্ঠ ছিলেন বলে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে৷ এমন কি, ইন্দ্রনীল সেন তাঁর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন বলেও কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে৷ যদিও News18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিলেন সুচেতন ভট্টাচার্য৷

একই সঙ্গে ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র সুচেতন৷ শুধু তাই নয়, ইন্দ্রনীল সেনকে ‘চালাক শয়তান’ বলেও আক্রমণ করেছেন সুচেতন৷ ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে৷

সুচেতন জানিয়েছেন, ইন্দ্রনীল সেন প্রাইম মিউজিক নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন ২০০৫ সালে তিনিও সেই সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন৷ একটি সংবাদপত্রের তৎকালীন এক সম্পাদকই তাঁকে সেই প্রস্তাব দেন বলে দাবি সুচেতনের৷

গায়ক এবং রাজনীতিবিদ ইন্দ্রনীল সেন সম্পর্কে বলতে গিয়ে সুচেতন বলেন, ‘ইন্দ্রনীল সেন অত্যন্ত চালাক শয়তান৷ ২০১১-র পরে গোপনে গোপনে ইন্দ্রনীল সেন তৃণমূল হচ্ছিল৷ তার আগে পর্যন্ত এমন ভাব দেখাতো যেন দুঃসময়ে একাই সিপিএমের হয়ে গলা ফাটাচ্ছেন৷ হোমড়া, চোমড়াদের মতো হাবভাব দেখাতো৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে উঠছিল৷ সেই কারণেই ২০১৩ সালে আমি পদত্যাগ করেছিলাম৷ উনি রটিয়েছিলেন প্রাইম মিউজিকে আমি নাকি মোটা মাইনে পেতাম৷ আমি ১২ হাজার টাকায় প্রাইম মিউজিকে যোগ দিয়েছিলাম৷ সেটা চাকরি ছাড়ার সময় বেড়ে হয়েছিল ১৭ হাজার৷ টিডিএস কেটে হাতে পেতাম ১৫ হাজার ৩০০ টাকা৷’

ইন্দ্রনীল সেন বুদ্ধদেব ভট্টাচার্যেরও ঘনিষ্ঠ ছিল বলে যে দাবি করা হচ্ছে, সেই বিতর্কেও মুখ খুলেছেন সুচেতন৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘বলা হচ্ছে বাম আমলে ‘ব্লু আইড বয়’ ছিলেন ইন্দ্রনীল৷ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মন্ত্রী ছিলেন তখন ইন্দ্রনীল সেন কি হোমড়া চোমড়া ছিল? এখন শুনছি, তৃণমূল আমলে সঙ্গীত মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল, বই মেলায় হর্তাকর্তা ছিল ইন্দ্রনীল৷ বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ইন্দ্রনীল সেনকে তাঁর সঙ্গে একই গাড়িতে, বাইরে একসঙ্গে সফর করতে দেখেছিলেন? ফিল্ম ফেস্টিভ্যাল, বই মেলায় হর্তাকর্তা ছিলেন ইন্দ্রনীল? এই ভুলটা ভাঙা দরকার৷’

Previous post

Money Making Tips: ফুল-ফল থেকে মিষ্টি-বিস্কুট! বাজারে ‘হিট’ সুগন্ধি ডিজাইনার ক্যান্ডেল, ঘরে বসে আয়ের নয়া দিশা দেখাচ্ছেন নদিয়ার গৃহবধূ

Next post

অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL

Post Comment

You May Have Missed