Healing Touch: বাঁকুড়ার ‘হিলিং টাচ’-এ হাঁটুর ব্যথার চিকিৎসা! নামমাত্র খরচে মিলছে জয়েন্টের সমস্যার সমাধান? জানুন

Last Updated:

Healing Touch: হাঁটুর ব্যথা থেকে ইউরিন কন্ট্রোলের সমস্যা, বাঁকুড়ার ‘হিলিং টাচ’-এ চিকিৎসার নতুন উদ্যোগ।

+

বাঁকুড়ার ‘হিলিং টাচ’-এ হাঁটুর ব্যথার চিকিৎসা!

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: হাঁটু এবং জয়েন্টের অপারেশন, লক্ষ টাকার অপারেশন, তার উপর কাটা ছেঁড়ার ভয়, ঠিক হবে কি হবে না তারও কোনও গ্যারেন্টি নেই। কিন্তু বাঁকুড়ার এক “মাজিক” স্পর্শ পেলেই, সেরে যাচ্ছে হাঁটুর সমস্যা, সেটা আট থেকে আশি! তাও আবার নাম মাত্র মূল্যে। হাঁটুর জয়েন্ট ছাড়াও রয়েছে “পেলভিক মাশল স্ট্রেন্থনিং” যার কিছু সেশন নিলেই বাড়বে ইউরিন কন্ট্রোল করার ক্ষমতা এবং সেরে যাবে ইরেক্টাইল ডিসফাংশন। বাঁকুড়ার “হিলিং টাচ”এ গেলেই পেয়ে যাবেন এই সব সমাধান।

হাঁটুর জয়েন্ট হল মানবদেহের সবচেয়ে বড় জয়েন্ট এবং এটি আমাদের শরীরের পুরো ওজন বহন করে। যার ফলে আমরা হাঁটতে, দৌড়াতে, খেলতে বা নাচতে পারি। আর এই হাঁটুর জয়েন্টের যে কোনও কাঠামোর ক্ষতি আমাদের স্বাভাবিক নড়াচড়ার উপর বিরূপ প্রভাব ফেলে। বর্তমানে নানা কারনে হাঁটুর ব্যথায় ভোগার হার দিন,দিন বেড়েই চলেছে। এমনকি তরতাজা তরুণ এবং বৃদ্ধ সকল বয়সের মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই সমস্যা।

আরও পড়ুন: ম্যাজিক স্কুল ও মিউজিয়াম গড়ার পরিকল্পনা রাজ্যের, উপদেষ্টা কমিটির দায়িত্বে পি সি সরকার জুনিয়র

এছাড়া এই সমস্যা চোট আঘাতের ফলেও হতে পারে, যেমন লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা মেনিস্কির ক্ষতি, অথবা বয়স-সম্পর্কিত কারণেও হতে পারে, যেমন অর্থো-আর্থ্রাইটিস। এছাড়াও, এটি অটো-ইমিউন ডিসঅর্ডার (রিউম্যাটয়েড আর্থ্রাইটিস) বা জয়েন্টের জায়গায় বিপাকীয় পণ্য জমা হওয়া (গাউট) এর মতো রোগের ফলেও হাঁটু ব্যথা হয়ে থাকে। এছাড়া চোট আঘাতের কারণ তো রয়েইছে। অনেক ক্ষেত্রে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে লাখ-লাখ টাকা খরচ করে হাঁটু প্রতিস্থাপনও করতে হয়।

এখন আপনার হাঁটু পুরোপুরি অকেজো হয়ে পড়ার আগেই যদি “রোবোটিক নী ডিকমপ্রেশন” থেরাপি করা যায় তাহলে আপনার হাঁটুকে বাঁচানোর পাশাপাশি অনেক কম খরচে অস্ত্রোপচার ও হাঁটু প্রতিস্থাপনের ঝক্কি ছাড়ায় আপনি স্বাভাবিক চলাফারা করতে পারবেন। আর ব্যথা থেকেও উপশম পাবেন। বাঁকুড়ার প্রখ্যাত পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক হিলিং টাচে অনেক কম খরচে আপনি এই আন্তর্জাতিক মানের থেরাপি নিতে পাবেন। “হিলিং টাচের” কর্ণধার পিটি ডা: সোমশুভ্র মণ্ডলের দাবি, ‘যে কোনও বয়সেই মাংসপেশি শক্তিশালী করা যায়। আমাদের এখানে যারা পেশেন্ট রয়েছেন তাঁদের আর অপারেশন করার প্রয়োজন পড়ছে না।’

আরও পড়ুন: ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, বারুইপুর থেকে মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

বাঁকুড়া শহরের প্রণবানন্দপল্লীর সেন্টারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন বলে দুর্গাপুরের সিটি সেন্টারে খোলা হয়েছে আরও একটি ব্রাঞ্চ। আপনি হাঁটু, কোমর এবং কাঁধ ব্যথার থেকে মুক্তি পেতে হিলিং টাচের এই অত্যাধুনিক রোবোটিক নী ডিকমপ্রেশন থেরাপি নিতে পারেন। এই থেরাপিতে যান্ত্রিক পদ্ধতিতে বিশেষ ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করে টিবিয়া (শিনের হাড়) এবং ফিমার (উরুর হাড়) কে আলতো করে আলাদা করে, হাঁটুর নরম টিস্যুগুলিকে প্রসারিত করে। যার ফলে ব্যথার উপশমের পাশাপাশি, গতিশীলতা বাড়িয়ে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়। এবং রোগ মুক্তিও ঘটে।

Previous post

১১ হাজারের টিকিট পৌঁছল ৭৮ হাজারে! দীপাবলির আবহে আকাশছোঁয়া বিমান ভাড়া! কলকাতা-দিল্লির ভাড়া কত জানেন?

Next post

Murshidabad News: মন্ত্রীর ‘নির্দেশ’, মুর্শিদাবাদের সব থানায় বড় করে কালীপুজোর উদ্যোগ শুরু

Post Comment

You May Have Missed