Health Tips: দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে জ্বর-কাশি! পেশির ব্যথায় কাবু শিশুরা, সুরক্ষিত থাকবেন কীভাবে? জানুন
Last Updated:
Health Tips: মুর্শিদাবাদে শীতের শুরুতে হুড়মুড়িয়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাল জ্বর! ৭০-৮০% শিশুই আক্রান্ত, দেখা দিচ্ছে ‘ভাইরাল মায়োসাইটিস’। জানুন উপসর্গ ও সুরক্ষিত থাকার উপায়।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলাতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর ও সর্দি কাশির সংখ্যা। জেলার বিভিন্ন জায়গায় হুড়মুড়িয়ে বাড়ছে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্তের সংখ্যা, কেন শীতের শুরুতে বাড়ে প্রকোপ? কারা বেশি আক্রান্ত হন? জানুন আজকে বিস্তারিত।
আবহাওয়া পরিবর্তনের কারণে মুর্শিদাবাদ জেলাতে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। নতুন করে ভাইরাল জ্বরের দাপট। কিন্তু কেন বাড়ে এই সময়ে প্রকোপ। জানালেন খোদ চিকিৎসকেরা। জ্বরের দাপটের জন্য বাইরের ডাক্তার দেখাতে সকাল থেকেই লম্বা লাইন দিচ্ছেন রোগী ও রোগীর আত্মীয়রা। জ্বর ও ঠান্ডা লাগার কারণে উপসর্গগুলির মধ্যে বোঝাচ্ছে দীর্ঘস্থায়ী কাশি, গলাব্যাথা, মাথা ধরা এবং খাওয়ায় অনিহা।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, ইতিমধ্যেই একটি ভাইরাল জ্বর এসেছে দুর্গাপুজোর পরেই। এমনকি যে সমস্ত শিশুরা এই জ্বরে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ৭০-৮০ শতাংশই ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত। সদ্যজাত থেকে ১৭ বছরের কিশোর এই আক্রান্ত ভুগছেন। অনেক সময় ভাইরাল সংক্রমণের পরেই পেশিতে তীব্র ব্যথা এমনকি হাঁটতে পারছেন না কিশোররা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলে ভাইরাল মায়োসাইটিস। বিশেষ করে ভাইরাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা পর শিশুদের মধ্যে এই ধরনের পেশির ব্যথা দেখা দিতে পারে। ফলে অনেক ক্ষেত্রে প্রথমে জ্বর সর্দি কাশি বা গলাব্যাথার মতো সাধারণ ভাইরাল উপসর্গ দেখা যায়।কয়েকদিন পর জ্বর কমে যাওয়ার সময় বা তার পরেই শুরু হয় পায়ের পেশিতে টান ও তীব্র ব্যথা। শিশুরা হাঁটতে পারছেন না, এমন উপসর্গও দেখা দিতে পারে। সাম্প্রতিক একটি শিশু চিকিৎসা সংক্রান্ত কেস রিপোর্টেও অসুস্থতার পর ছয় বছরের শিশুর তীব্র শরীর ব্যথা ক্ষেত্রে প্রাথমিকভাবে ভাইরাল মায়সোইটিস বিষয় জানা যায়। এখন জ্বর হলে হাত ধুয়ে খাওয়া, মুখে মাস্ক ব্যবহার করা এবং প্যারাসিটামল ঔষধ খেতে হবে।
Post Comment