TATA গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এবার ঝাঁঝাল আক্রমণে রাহুল গাঁধী, নিশানায় মোদি-শাহ

নয়াদিল্লি: বাজারে তালিকাভুক্ত করা থেকে নেতৃত্ব সঙ্কট। TATA গোষ্ঠীর অন্দরে টালমাটাল চরমে। সেই নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর। TATA-কে ‘ধ্বংস’ করা হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন তিনি। (Rahul Gandhi on TATA Group)

বুধবার সোশ্যাল মিডিয়ায় TATA গোষ্ঠীর বর্তমান সঙ্কটাবস্থার দিকে অঙ্গুলিনির্দেশ করেন রাহুল। তিনি লেখেন, ‘অপরাধমূলক ভাবে TATA-কে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অথচ কোনও ব্যবসায়িক নেতা একটি কথাও বলার সাহস পাচ্ছেন না’। (TATA Group Crisis)

রাহুল আরও লেখেন, ‘আর কতদিন নিশ্চুপ থাকবেন আপনারা? যতক্ষণ পর্যন্ত আপনাদের উপরও না কব্জা করে? ভারতের ব্যবসা-শিল্প মোদি এবং শাহের খেলার জিনিস নয়। আপনাদের মধ্যে সাহসের অভাব রয়েছে। আমাদের মধ্যে সাহসে ঘাটতি নেই। অপরাধের যাতে বিচার হয়, তা করে দেখাব’।

আরও পড়ুন: ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক

ভোটচুরির অভিযোগে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে নতুন করে আন্দোলনে নামছে কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A শিবির। তার আগে দিল্লির ব্য়বসায়ীদের একাংশের তরফে চিঠি দিয়ে প্রতিবাদ কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। উৎসবের মরশুমে প্রতিবাদ-আন্দোলন চললে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে জানান তাঁরা। 

আগেই সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন রাহুল। তাঁর বক্তব্য ছিল, ‘প্রধানমন্ত্রীকে বলুন জ্ঞানেশ কুমারকে সরিয়ে দিতে। ৩০ সেকেন্ডে প্রতিবাদ সভা তুলে নেব’। তবে এবার সরাসরি TATA গোষ্ঠীর টালমাটাল অবস্থা নিয়ে শিল্পপতি ও ব্যবসায়ীদের নীরবতার দিকে আঙুল তুললেন তিনি।

আরও পড়ুন: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

বেশ কিছু দিন ধরেই সঙ্কটে TATA গোষ্ঠী। শেয়ার বাজারে নথিভুক্ত না হয়ে, প্রাইভেট কোম্পানি হিসেবে থাকতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। টাটা গ্রুপের প্রিন্সিপাল হোল্ডিং সংস্থা টাটা সন্সকে নির্দেশিকা মেনে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে। অর্থাৎ টাটা সন্সকে বাজারে IPO আনতেই হবে। নাম নথিভুক্ত করতে হবে শেয়ার বাজারে। 

শুধু তাই নয়, সংস্থার নেতৃত্ব নিয়েও নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগে আপত্তি তুলেছেন নোয়েল টাটা। সেই নিয়ে জল গড়িয়েছে আদালতেও। এই পরিস্থিতিতে পার্সি সংগঠনগুলির তরফে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ‘দ্য বম্বে পার্সি পঞ্চায়েত’, ‘দ্য ফেডারেশন অফ পার্সি জোরাথ্রাস্টিয়ান আঞ্জুমান্স অফ ইন্ডিয়া’, ‘দ্য ফেডারেশন অফ জোরাথ্রাস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন্স অফ নর্থ আমেরিকা’, ‘দ্য জোরাথ্রাস্টিয়ান ট্রাস্ট ফান্ডস অফ ইউরোপ’, ‘গ্লোবাল কাউন্সিল অফ জোরাথ্রাস্ট্রিয়ান ট্রাস্ট‘, ‘ওয়র্ল্ড জোরাথ্রাস্ট্রিয়ান চেম্বার অফ কমার্স’-এর তরফে চিঠি দেওয়া হয়েছে, যাতে শেয়ার বাজারে নথিবুক্ত করার জন্য চাপ না বাড়িয়ে, TATA গোষ্ঠীকে প্রাইভেট সংস্থা হিসেবে থাকতে দেওয়ার আবেদন জানানো হয়। 

Previous post

কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো

Next post

Suvendu Adhikari: ‘এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে’, দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে কী ইঙ্গিত করলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

Post Comment

You May Have Missed