পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন

লিঙ্কন: একটা সময় মনে করা হচ্ছিল নিউজিল্যান্ড এ-র কাছে ইনিংসে হেরে যেতে পারে ভারত এ। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দলের। পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিলেন দেবদত্ত পাড়িক্কল। দুরন্ত সেঞ্চুরি করলেন। মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরির সুযোগ হারালেন। যার নেপথ্যে উঠে আসছে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত।

নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে দেবদত্ত পাড়িক্কল খারাপ আম্পায়ারিংয়ের শিকার হলেন বলে অভিযোগ। জ্যাক গিবসনের বলে পাড়িক্কল ১৯৯ রানে কট বিহাইন্ড হন। তাঁর উইকেট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ পাড়িক্কল আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ঘটনা ভারত এ-র দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারের। দেবদত্ত পাড়িক্কল ১৯৯ রান করে ফেলেছিলেন। ওভারের পঞ্চম বলটি শর্ট লেংথে এবং লেগ স্টাম্পের লাইনে এসেছিল। পাড়িক্কল বলটিকে হালকা ঠেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটি সোজা উইকেটকিপারের হাতে চলে যায়। নিউজিল্যান্ড এ-র বোলাররা আবেদন করেন, যার পর আম্পায়ার আঙুল তুলে দেন। পাড়িক্কলের মনে হয়েছিল বলটি তাঁর ব্যাটে লাগেনি, তাই আম্পায়ার আঙুল তুলতেই তিনি হতবাক হয়ে যান।

কেন DRS নেওয়া হল না?

ক্রিকেটে খেলোয়াড়দের কাছে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য DRS নেওয়ার বিকল্প থাকে। তাহলে ১৯৯ রানে থাকলেও দেবদত্ত পাড়িক্কল কেন রিভিউ নিলেন না? আসলে ভারত এ এবং নিউজ়িল্যান্ড এ-র মধ্যে আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। এই ধরনের ম্যাচে DRS-এর নিয়ম থাকে না, তাই পাড়িক্কল না চাইলেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন।

দেবদত্ত পাড়িক্কলের জন্য এটি ভারত এ-র হয়ে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তিনি মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারলেন না। তবে তাঁর ১৯৯ রানের সৌজন্যে ভারত এ বেশ ভাল রানের লিড নিয়ে ফেলেছে।

ম্যাচের আপডেট

ভারত এ-র প্রথম ইনিংস মাত্র ১১৩ রানে শেষ হয়ে গিয়েছিল। যার জবাবে নিউজ়িল্যান্ড এ ৩১৭ রান তুলে ২০৪ রানের বিশাল লিড পেয়েছিল। দ্বিতীয় ইনিংসেও ভারতের প্রথম ২ উইকেট মাত্র ১০ রানে পড়ে যায়। কিন্তু এরপর দেবদত্ত পাড়িক্কল এবং সাই সুদর্শন ২১৫ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসকে সামলে দেন। ইনিংসে হারের আশঙ্কা কেটে যায়। সাই সুদর্শন ৯১ রান করেন। এরপর পাড়িক্কল যশ রাঠৌড়ের সঙ্গে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত এ দলের স্কোর ৪৮৮/৮। ২৮৪ রানে এগিয়ে রয়েছে ভারত। ৫১ রান করে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। সঙ্গে আকাশ দীপ।

আরও পড়ুন: নতুন ভূমিকায় মহেশ ভূপতি-সানিয়া মির্জা, মনোনয়ন জমা করলেন দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়

Previous post

Behala: প্রেমের সাজা, বেহালায় বিবস্ত্র করে হাঁটানো হল বাবা-ছেলেকে! প্রেমিকার বাবা, মামা সহ গ্রেফতার ৩

Next post

Bank News: সেন্ট্রাল ও UCO Bank-সহ ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অংশীদারিত্ব কমাবে কেন্দ্র, বেসরকারিকরণের পথে আরও ২ ব্যাঙ্ক ?

Post Comment

You May Have Missed