Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে এবার শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের! কীভাবে মণ্ডপ তৈরি? কেন আলো কম রাখা হল? আরও কী কী জানতে চান তদন্তকারীরা

Last Updated:

চোরবাগান কাণ্ডে এবার শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের। আগামী বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপ নির্মাণের পদ্ধতি, নকশা, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ এবং আলো কম রাখার কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।

চোরবাগান কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব
চোরবাগান কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব

কলকাতা: চোরবাগান কাণ্ডে এবার শিল্পী সুশান্ত পালকে ডাকা হলো লালবাজারে। আগামী বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ কীভাবে মণ্ডপ তৈরি করা হয়েছিল, মণ্ডপ নির্মাণের সময় কী কী নির্দেশ দেওয়া হয়েছিল এবং আলো কম রাখার কথা কেন বলা হয়েছিল, সেই সমস্ত বিষয়েই তাঁর কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, মণ্ডপের নকশা, নির্মাণের পদ্ধতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখতেই শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷

[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]

Previous post

নতুন ভূমিকায় মহেশ ভূপতি-সানিয়া মির্জা, মনোনয়ন জমা করলেন দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়

Next post

JIO Platforms IPO: জিও-র শেয়ারের অ্যালমেন্ট, অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তা জেনে নিন, আজকের GMP-ও দেখে নিন

Post Comment

You May Have Missed