‘এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..’, বিগ বস থেকে ভরত কল বেরোতেই মুখ খুললেন স্ত্রী

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘর থেকে সফর শেষ, ভরত কলের (Bharat Kaul)। এবারের দুর্গাপুজো পরিবারকে ছাড়াই, বিগ বসের ঘরে কেটেছে তাঁর। তিনি যখন ঘরে ফিরলেন, লক্ষ্মীপুজো ও প্রায় শেষ। বিগ বসের ঘরে থাকাকালীন তিনি সবসময়েই বলতেন, মেয়ে ডাকতে, তাঁকে তো চলে যেতেই হবে। বারে বারে নমিনেটেড হয়েও, দর্শকদের ভোটে তিনি নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন, বারে বারে। তবে দুর্গাপুজোর শেষে, লক্ষ্মীপুজোর সময়েই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হল তাঁকে। আর ভরত কল বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে আসার পরেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। কী লিখলেন তিনি। 

বিগ বসের সফর শেষ ভরত কলের, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী জয়শ্রী?

ভরত কল যখন বিগ বসের ঘরে ছিলেন, তখন মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন রাজশ্রী। নিয়মিত চোখ রাখতেন বিগ বস বাংলার পর্দায়। একাধিকবার, ভরত কলের খেলার ধরণ থেকে শুরু করে, বিগ বসের ঘরের বিভিন্ন ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতামতও প্রকাশ করেছেন জয়শ্রী। আর বিগ বসের ঘরে থাকতে, বিভিন্ন কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হয়েছেন ভরত কল। শরীর খারাপ হয়েছে, খাওয়া নিয়েও কথা শুনতে হয়েছে তাঁকে। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে ভরত কল জানিয়েছিলেন, ২ মাসে ৭ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। আর বিগ বসের ঘর থেকে ভরত কল বেরিয়ে আসার পরেই, সোশ্যাল মিডিয়ায় জয়শ্রী লিখলেন, ‘আমার যুদ্ধটা শেষ হল…’ , আর কী লিখলেন তিনি? 

সোশ্যাল মিডিয়ায় জয়শ্রী লিখেছেন, ‘আমার যুদ্ধটা শেষ হল। যদিও মানতে পারছি না যে, তুমি বিগ বসের ঘরে নেই। এখনও মনে হচ্ছে, বিগ বস অন করে, তুমি কী কী করছো সেটা দেখতে হবে। এই ২ মাস তুমি বিগ বসের ঘরে যুদ্ধ করেছো, আর আমি বাইরে। খুব কষ্ট হচ্ছে, মনখারাপ করছে। আমার স্বপ্ন ছিল, তুমি ওই ঘরে থাকবে। ভগবানের হয়তো এইটুকুই ইচ্ছা ছিল। ভরত কল কেমন মানুষ, আমি জানি। যাঁরা বিগ বসের গতকালের এপিসোডটা দেখেছেন, তাঁরাও হয়তো বুঝবেন, মানুষ হিসেবে ভরত কল কেমন। অনেকেই তোমায় ভোট করেছেন, অনেকে আমার কথাতেও তোমায় ভোট করেছেন। তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবার অনেক মানুষের অনেক খারাপ কথাও শুনেছি। তুমি বিগ বসের ঘরে যাওয়ার পরে বুঝতে পেরেছি, কারা আমার কাছের আর কারা আমার কাছের নন। সবার ভাল হোক, আমার চোখে তুমিই বিগ বস বিজয়ী।’

 

আরও পড়ুন: Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?

 

Previous post

রাজস্থান যাওয়া এবার মুখের কথা, সাঁতরাগাছি থেকে জয়পুর রুটে ছুটবে নয়া ট্রেন, শীতের ছুটির আগে বড় আপডেট!

Next post

নতুন ভূমিকায় মহেশ ভূপতি-সানিয়া মির্জা, মনোনয়ন জমা করলেন দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়

Post Comment

You May Have Missed