Municipal Election: তিন দফায় সিলেবাস, অবশ্যই হতে হবে ভূমিপুত্র! পুর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে জোর দিচ্ছে বিজেপি?
Last Updated:
Municipal Election: প্রার্থী তালিকা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা এখনও খোলা জায়গা রেখেছি। পার্টির নিচুতলার কর্মী যাঁদের অন্য জায়গায় কিছু হওয়ার সুযোগ নেই তাঁদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। সমাজের বিশিষ্টজনদের নামগুলিকেও আমরা বিবেচনা করব।’
কলকাতা: পুজো মিটতেই পুরসভা নির্বাচন নিয়ে মেগা বৈঠকে রাজ্য বিজেপি। পুজোর মধ্যেই সার্ভে চালিয়েছে রাজ্য বিজেপি। ডিলিমিটেশনের পর ওয়ার্ড ভিত্তিক পরিসংখ্যানের নিরিখে কোথায় দাঁড়িয়ে সংগঠন, কর্মীদের ভূমিকা সবটাই নজরে রাখা হয়েছে। স্থানীয় ইস্যু উপর ভিত্তি করেই নির্বাচিত হয় জনপ্রতিনিধি। তাই আগামী পুর নির্বাচনের প্রার্থী করার ক্ষেত্রে এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি, জনসংযোগ ভালো, কর্মঠ, দীর্ঘদিনের কর্মী, জেতার দক্ষতা রয়েছে, হতে হবে ভূমিপুত্র, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে – এমন কর্মীকেই প্রাধান্য দিচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, তিন দফায় সিলেবাস দিয়েছেন শীর্ষ নেতারা। পরিবারের কেউ প্রার্থী হতেই পারে, কিন্তু তার বিজেপির রাজনীতির সঙ্গে যোগ আছে কিনা সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে। বিগত আমলের এমন কেউ যার সম্পর্কে জনমানসেও খারাপ প্রতিক্রিয়া এমন কারও ‘নো এন্ট্রির’ পক্ষে শাসকদল। শীর্ষ নেতাদেরকেই এবিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
পুজোর আগে প্রার্থী বাছাই করতে একটা ‘বাক্স’ রেখেছিল বিজেপি৷ আর পুজো মিটতেই সেই পুরভোটের প্রার্থী প্রশ্নেই তড়িঘড়ি হয়ে গেল বৈঠক৷ প্রার্থী তালিকায় আদি তৃণমূলের কেউ থাকবে নাকি থাকবে না, কিংবা বিজেপি নেতানেত্রীদের আত্মীয় ঘনিষ্ঠরা জায়গা পাবেন কি পাবেন না, সে প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতির অন্দরে৷
বিজেপি-র প্রার্থী তালিকায় তৃণমূলের নেতানেত্রী বা ঘনিষ্ঠদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকেও বিজেপি-র প্রার্থী তালিকায় তৃণমূলের নেতানেত্রীদের জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে৷ এই পরিস্থিতিতে কলকাতার পুর নির্বাচনে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে শনিবার সুকান্ত মজুমদার বলেন, ‘২০৯টি ওয়ার্ডের শুধু নয়। যিনি বলছেন তিনি যদি চান, আর আমরা যদি চাই ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বাড়ি থেকেও কাউকে আমরা প্রার্থী করে দিতে পারি। কিন্তু করব না৷’
কেন্দ্রে তাঁরা এনডিএ শরিক৷ কিন্তু, এখনও দল বদল প্রশ্নের সমাধা হয়নি৷ এমন অবস্থায় পুরভোটে রাজ্যে কি সুদীপ-কাকলিদের সঙ্গে জোট বাঁধবে রাজ্য বিজেপি? প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, ২০৯টি আসনেই বিজেপি নিজের প্রতীকে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। সুকান্ত মজুমদারের আরও দাবি, কলকাতা পুরসভার ২০৯টি আসনের প্রত্যেকটির জন্যই প্রার্থী হতে চেয়ে অন্তত ১০টি করে আবেদনপত্র জমা পড়েছে৷

Post Comment