কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল

কলকাতা: তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ১০ রাউন্ড গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন, বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff)। তাঁর গায়ে গুলি না লাগলেও, টাইগারের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাঁর গায়ে, হাতে, বুকে ব্যান্ডেজ। আর গুলির চলার ঘটনার বেশ কয়েকটা দিন পরে, টাইগার শ্রফের হাতের ছবি প্রকাশ্যে আনল তাঁর সহযোগী দল। টাইগারের হাত ভরে উঠেছে, ছোট ছোট লাল দাগে। গুলি চালানোর সময় ছোড়া পেলেট থেকেই ওই আঘাত লেগেছে বলে জানানো হয়েছে টাইগার শ্রফের টিমের তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘ঈশ্বর দয়ালু’।

হাতে আঘাত, টাইগারের ভিডিও প্রকাশ্যে আনল তাঁর সহযোগী দল

টাইগারের হাতে আঘাতের চিহ্ন দেখে, প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারের মা আয়শা শ্রফ। সমাজমাধ্যমে শেয়ার করে নেওয়া এই ভিডিওর মন্তব্যে তিনি লেখেন, ‘ঈশ্বর মহান’। বাবা জ্যাকি শ্রফ এবং টাইগারের বোন কৃষ্ণা শ্রফও প্রতিক্রিয়া জানিয়েছেন এই ছবি দেখে। টাইগারের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর ঘটনার পরে জানানো হয়েছিল, টাইগার সুস্থ আছেন। তাঁর কোনও চোট-আঘাত লাগেনি। কিন্তু এরপরে তাঁর যে ছবি প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা গিয়েছিল, টাইগারের হাতে ও বুকে ব্য়ান্ডেজ করা। আবার অন্য আরও একটি ছবিতে, টাইগারের হাতে কোনও গুরুতর চোট দেখা যায়নি। কীভাবে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন, সেই প্রশ্ন তুলেছিল নেটিজেনদের একাংশ। আর সেই কারণেই এবার টাইগারের হাতের ছবি প্রকাশ্যে আনল তাঁর সহযোগী দল। 

টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনার তদন্তে কী কী জানা যাচ্ছে?

টাইগার শ্রফের ওপর হামলাটি ঠিক কেন ঘটানো হল, তা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। আর একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। আগেই জানা গিয়েছিল, আদৌ টাইগার শ্রফ নন, হামলাকারীদের প্রথম লক্ষ্য ছিলেন, সলমন খান (Salman Khan)। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, হামলা চালানো হবে বলিউডের ‘ভাইজান’-এর ওপরেই। কিন্তু কড়া নিরাপত্তার কারণে বদলানো হয় সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, হামলাকারীরা নাকি রেকি করেছিলেন রণবীর কপূরের (Ranbir Kapoor) বাড়িতেও। শেষমেষ হামলা চালানো হয়, টাইগার শ্রফের ওপর। হামলাকাণ্ডে ৩ শ্যুটার ছাড়াও গ্রেফতার করা হয়েছে, আরও ৫ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলাও। ৫ অভিযুক্তকেই মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। হামলার ঘটনায় কোটা থেকে মুম্বইয়ে আনা হয়েছে ৩ শ্যুটারকে।

 

আরও পড়ুন: Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে

Previous post

Gold Price Today: ফের ধড়াম সোনা! দেশজুড়ে লাগাতার সস্তা, ২২ থেকে ২৪ ক্যারাটের ফের দামে পতন, পুজোর পরে মধ্যবিত্তের প্রিয় ধাতুর দামে পতন

Next post

২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী

Post Comment

You May Have Missed