Offbeat Destination: বর্ষায় ডুয়ার্সকেও টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের এই ‘অফবিট ডেস্টিনেশন’! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? রইল সম্পূর্ণ ট্রাভেল গাইড

Last Updated:

Offbeat Destination: বর্ষায় জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করে বাঙালির। কিন্তু এই সময় অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। আবার বর্ষায় সুন্দরবন ভ্রমণ অনেকেই এড়িয়ে যান। তাদের জন্য ঘরের কাছেই রয়েছে নতুন ঠিকানা। পুরুলিয়ার দুয়ারসিনি। এই জায়গায় গেলে আপনার বর্ষায় কয়েকটা দিনের ছুটি জমে যাবে।

বর্ষায় জঙ্গলের সৌন্দর্য্য উপভোগ করার সেরা গন্তব্য হতে পারে দুয়ারসিনি
বর্ষায় জঙ্গলের সৌন্দর্য্য উপভোগ করার সেরা গন্তব্য হতে পারে দুয়ারসিনি

পুরুলিয়া ও ঝাড়খণ্ড সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে দুয়ারসিনি। এই বর্ষায় নিজেকে সাজিয়ে তুলেছে এক মায়াবী রূপে। যা অনায়াসেই টেক্কা দিতে পারে যেকোনও নামী পর্যটনকেন্দ্রকে। শাল, পিয়াল, শিমুল আর পলাশের ঘন অরণ্যে ঘেরা এই জায়গা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। যেখানে শহুরে কোলাহলের কোনও স্থান নেই। চারদিকে নিস্তব্ধতার মাঝে শুধু হরেক রকমের পাখির কিচিরমিচির আর দূরে তাকালেই পাহাড়ের সীমানা। প্রকৃতির মনমুগ্ধকর এই রূপ সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে পারে নিমেষেই।

আরও পড়ুন: ফসল বাঁচাতে মেনে চলুন বিশেষজ্ঞের দেওয়া ‘এইসব’ গাইডলাইন, নাহলে পরে কেঁদেও কুল পাবেন না

এই বর্ষায় দুয়ারসিনির আসল মজা লুকিয়ে আছে তার জলধারায়। পাহাড়ি নদী বর্ষার জলে পুষ্ট চোখের পলক পড়তে দেয় না। একই সঙ্গে গিরি জলপ্রপাত কানায় কানায় পূর্ণ হয়ে এক মোহময়ী রূপ ধারণ করে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, কলকাতা থেকে দুয়ারসিনি যাওয়ার পথটিও পর্যটকদের মনে সারাজীবন রয়ে যায়। হাওড়া থেকে পুরুলিয়া স্টেশনে পৌঁছে, সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই দুয়ারসিনি পৌঁছানো সম্ভব। ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পশ্চিমবঙ্গ সরকারের বন উন্নয়ন নিগমের পক্ষ থেকে এখানে মাটির বাড়ির আদলে তৈরি ইকো-কটেজ রয়েছে। যা কম খরচে প্রকৃতির কোলে থাকার রাজকীয় অনুভূতি এনে দেয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বুকিং করা যায় এই ইকো কটেজ। পকেটের ওপর বাড়তি চাপ না দিয়ে পাহাড়, জঙ্গল, নদী আর জলপ্রপাতের এমন নিখুঁত মেলবন্ধন উপভোগ করতে এই বর্ষার উইকএন্ডে পুরুলিয়ার দুয়ারসিনির চেয়ে সেরা বিকল্প আর কিছুই হতে পারে না। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার যাত্রায় পৌঁছে যাওয়া যায় এই স্বর্গ রাজ্যে হাতে দুদিন ছুটি পেলেই ঘুরে আসা যায় দুয়ারসিনি থেকে

Previous post

Murshidabad Sports News: মুর্শিদাবাদে মেগা ধামাকা! তৈরি হবে ৫ কোটির আধুনিক স্টেডিয়াম, হাল ফিরবে বেহাল সার্কিট হাউসের! কী কী হচ্ছে জানুন

Next post

North Bengal Weather Update: পাহাড়-ডুয়ার্সে বৃষ্টির ভ্রূকুটি! উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার আগে সাবধান, তুমুল দুর্যোগের মেগা আপডেট দিল হাওয়া অফিস

Post Comment

You May Have Missed