দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রার সময় মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মৃত্যু

নয়াদিল্লি: দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রার সময় হাই টেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মৃত্যুতে উত্তপ্ত উত্তরপ্রদেশের গোরক্ষপুর। প্রতিবাদে বিআরডি মেডিক্যালের সামনে অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ। 

আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র 

এদিন বিসর্জনের সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। মূলত দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসছিলেন তাঁরা। শোভাযাত্রা করে আসার সময়ই আচমকাই ওই ঘটনা ঘটে যায়। বহনকারী গাড়ির ধাতব পাত, হাই টেনশন লাইনে বিদ্যুৎ এর সংস্পর্শে চলে আসে। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মৃত্যু হয়। উৎসবের মাঝে এমন ঘটনায় আতঙ্কিত সবাই। এই ঘটনার পরেই স্থানীয়রা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে লাঠিচার্জ করতে হয় পুলিশের। 

বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি – ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তিথিমতে দশমী পড়তেই তাই বাজল বিদায়-ঘণ্টা। আজ বিচ্ছেদের দশমী। নিয়ম মেনে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ। তারই মাঝে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। 

Post Comment

You May Have Missed