Mother In Law: মাঝরাস্তায় ট্রলি ব্যাগ আর বুকভরা কষ্ট নিয়ে হাউহাউ করে কান্না শাশুড়ির, ‘গুণধর’ বৌমার টোপ গিলে ঠাঁই হল হোমে

Last Updated:

Mother In Law: ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় অমানবিক কাণ্ড! চলন্ত গাড়ি থেকে ট্রলি ব্যাগসহ বৃদ্ধা শাশুড়িকে নির্জন রাস্তায় ফেলে চম্পট দিল বৌমা। সিউড়ি থেকে উদ্ধার করে হোমে পাঠাল প্রশাসন। রবিবার মাঝরাতে বড়বাগান এলাকায় নির্মম ও অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা।

প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয়েছে বৃদ্ধাকে
প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয়েছে বৃদ্ধাকে

বীরভূম, সৌভিক রায়: পাথরচাপুড়ি দরগায় ঘুরতে যাওয়ার নাম করে গৃহবধূ শাশুড়িকে নিয়ে বেরিয়েছিলেন পিকনিকের ছলে। কিন্তু মাঝরাস্তাতেই বদলে গেল পুরো চিত্রনাট্য! চলন্ত গাড়ি থেকে বৃদ্ধা শাশুড়িকে ট্রলি ব্যাগসহ ফেলে রেখে সোজা চম্পট দিলেন বৌমা ও তাঁর সঙ্গীরা। রবিবার মাঝরাতে বীরভূমের সিউড়ির বড়বাগান এলাকায় এই অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। অন্ধকারে নিঃসঙ্গ, দিশেহারা অবস্থায় বৃদ্ধাকে কান্নাকাটি করতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বৃদ্ধা পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা বলে খবর।

বেশ কিছু দিন ধরেই তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিলেন বৌমা, এমনটাই অভিযোগ তুলেছেন বৃদ্ধা নিজেই। কাঁদতে কাঁদতে তিনি জানান, “পাথরচাপুড়ি দরগায় ঘুরতে যাওয়ার নাম করে আমাকে বাড়ি থেকে বের করে আনা হয়। কিন্তু এখানে এনে বড়বাগানের নির্জন রাস্তায় আমাকে ফেলে রেখে গাড়ি চালিয়ে পালিয়ে যায় বৌমা। অনেক ডেকেও দাঁড় করায়নি।”

আরও পড়ুন: হাইভোল্টেজ নন্দীগ্রামে জমেছে চায়ের আড্ডা, ব্যস্ততার মাঝে হঠাৎ সুরেশে’র দোকানে হাজির মুখ্যমন্ত্রী

ঘটনার খবর পৌঁছতেই তীব্র ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে প্রাথমিক সাহায্য করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার খবর পেয়েই সোমবার সকালেই তৎপর হয়ে ওঠে সিউড়ি জেলা প্রশাসন ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। তড়িঘড়ি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যালোচনার পর আপাতত সিউড়ির একটি সরকারি হোমে তাঁর থাকার ও পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন: ধারালো অস্ত্র ও শাবল হাতে গ্রামে তণ্ডব! মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত প্রৌঢ়, আহত ১০

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “বৃদ্ধাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তাঁর পরিবার ও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। আইন অনুযায়ী বৃদ্ধার প্রাপ্য অধিকার ও সুবিচারের ব্যবস্থা করা হবে।” নিজের পরিবারের লোকজনের এমন নির্মম আচরণের পর হোমে ঠাঁই হলেও এখনও আতঙ্ক ও কষ্টের ঘোর কাটেনি বর্ধমানের এই প্রবীণ নাগরিকের। ঘটনাটি কেন্দ্র করে সিউড়ি ও বর্ধমান এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

Previous post

Traditional Durga Puja: রাজত্ব গেলেও দাপট কমেনি! অষ্টমীতে মুর্শিদাবাদের গোপীবাড়ির কামানের আড়ালে লুকিয়ে রোমাঞ্চকর ইতিহাস!

Next post

BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?

Post Comment

You May Have Missed