Dilip Ghosh on Mamata: ‘এই চালাকিটা বেশিদিন চলবে না,’ দুর্গা দুর্নীতিতে ইডির খাতায় ‘দিদি’র নাম! বর্ষাতি গায়ে স্নানের কটাক্ষ তুলে তুমুল তোপ দিলীপের

Last Updated:

Dilip Ghosh: ইডির নথিতে উল্লেখ রয়েছে, ইন্দ্রনীল সেনের দাবি, ওই অর্থ রয়্যালটি বাবদ দেওয়া হয়েছিল। ২৯ সেপ্টেম্বর MassArt-এর আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার ১৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি। পরদিন প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রনীল সেনকে।

চাঁচাছোলা দিলীপ ঘোষ
চাঁচাছোলা দিলীপ ঘোষ

কলকাতা: কখনও সারদা কেলেঙ্কারিতে মদন মিত্র, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, কখনও রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক৷ তৃণমূল স্তরের মানুষ সবসময় এটাই বলে এসেছেন, তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন৷ গত কয়েক বছরের মধ্যে প্রথম, গত বৃহস্পতিবার ইডির নথিতে নাম উঠল মমতার৷ ইউনেস্কোকে সামনে রেখে বেআইনি ভাবে দুর্গাপুজোর ‘টিকিট’ বিক্রি দুর্নীতির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করেছে বিজেপি৷ এদিন এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দেখুন নিজেকে সততার প্রতিমূর্তি রেখে বাকি সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন। তার নেতামন্ত্রীরা জেলে যাচ্ছেন, উনার গায়ে কোনও কালি লাগেনি। এই চালাকিটা বেশিদিন চলবে না।’’

এরপরেই তাঁর কটাক্ষ, ‘‘এই বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাসটা ওনার চিরদিনের। পুরো পার্টি আজকে ডুবে গেছে। নেতা মন্ত্রীরা সবাই কলুষিত হয়ে গেছে। উনি বেঁচে ছিলেন। আজকে তাদেরকে দিয়ে বের হচ্ছে আসল ঘটনা।’’

কী বিবৃতি দিয়েছে বিজেপি

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাসের টাকা সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তেই ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইডির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ওই দাবি প্রকাশ করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতেই এবার কটাক্ষ করল বিজেপি। সোশাল মিডিয়ায় বিজেপির পক্ষ থেকে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি তৃণমূল আমলের দুর্নীতির শীর্ষে রয়েছেন বলে কটাক্ষ করা হয়েছে।

ফেসবুক পোস্টে বিজেপির তরফে লেখা হয়েছে, ‘বাঙালির কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়। এটি আমাদের বিশ্বাস, পরিচয়, গর্ব এবং আবেগের অংশ। লক্ষ লক্ষ মানুষ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মা দুর্গার কাছে মাথা নত করেন এবং পুজোমণ্ডপে যান। দুর্গাপুজোয় ইউনেস্কোর নাম ও লোগো অনুমতি ছাড়া ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভ করা এবং টিকিট বিক্রির টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। কারণ, এর সঙ্গে বাঙালির গভীর আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরির জারি করা প্রেস নোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা নিশ্চিত করে সেই কথাই যা পশ্চিমবঙ্গের মানুষ এতদিন জানত-তোলাবাজি শুধু স্থানীয় ছিল না, বরং সুসংগঠিতভাবে একেবারে শীর্ষ থেকে পরিচালিত হতো।’

Previous post

Food Fair: ২ টাকার বিরিয়ানি খেতে লম্বা লাইন, কয়েন হাতে অপেক্ষায় শিক্ষক, অভিভাবকরা! মুড়ি-মুড়কির মতো বিক্রি হল মোয়া, মালপোয়া, ফুচকা

Next post

BSNL রিচার্জে বিনামূল্যে ১ লাখ টাকার বিমা, ১০,০০০ টাকার ‘সাইবার ফ্রড প্রোটেকশন’

Post Comment

You May Have Missed