CM Suvendu Adhikari Gautam Adani Meeting: বাংলায় ১ লক্ষ কোটির বেশি বিনিয়োগের ঘোষণা, আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে জোর শিল্পে

Last Updated:

CM Suvendu Adhikari Gautam Adani Meeting: শিল্প-বিনিয়োগ নিয়ে গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘সৌজন্য’ বৈঠক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির 'সৌজন্য' বৈঠক
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির ‘সৌজন্য’ বৈঠক

কলকাতা: বাংলায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির ‘সৌজন্য’ বৈঠক। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক।

বৈঠকে পশ্চিমবঙ্গে শিল্প, নতুন বিনিয়োগ, পরিকাঠামো এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে। বৃহস্পতিবারই নিউটাউনে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে; প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের কথা জানিয়েছে আদানি গোষ্ঠী।

নিউটাউনে ২,০০০ বেডের হাসপাতাল তৈরির প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন বিনিয়োগের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রস্তাবিত হাসপাতালে মোট ২,০০০টি বেড থাকবে। তার মধ্যে ১,০০০টি বেড দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই বেডগুলিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক পরিষেবার আওতায় থাকবে। ৫২ একর জমির উপরে হাসপাতাল, ২৫০০ কোটির বিনিয়োগ, আমেরিকার মেয়ো ক্লিনিকের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্পের কথাও বলা হয় এদিন৷

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Previous post

School Teacher: নদিয়ার স্কুলে ছাত্রীদের সঙ্গে কুকীর্তি ফাঁস শিক্ষকের! ক্লাসরুমে আটকে তুমুল বিক্ষোভ, তারপর যা হল…

Next post

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন বলিউড অভিনেতা, অভিনয় করেছেন ‘ওয়েলকাম’, ‘স্ত্রী’, ‘গদর এক প্

Post Comment

You May Have Missed