‘আমায় ভয় দেখিয়ে, পুলিশের আইন দেখিয়ে, দমানো যাবে না’, দ্বিতীয়বার হাজিরার আগে বললেন হুমায়ুন কবীর
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সোমবারের পর বুধবার। অডিও ক্লিপ কাণ্ডে দ্বিতীয়বার বহরমপুর থানায় হাজিরা দিয়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার থানায় ঢোকার আগে AJUP নেতা বলেন, ‘গতদিনে সাড়ে ৪ ঘণ্টা প্রশ্ন করেছে, প্রায় ৪৫টার মতো। তার উত্তর দিয়েছি। আবার আজকে যাচ্ছি। ক’টা প্রশ্ন করে দেখে নিই।’ পুলিশি জিজ্ঞাসাবাদ নিয়ে কি কোনও টেনশন রয়েছে হুমায়ুন কবীরের? প্রশ্নের জবাবে নওদার বিধায়ক বলেন, ‘মোটেই না। টেনশন কী জিনিস, আমি করি না। আমার ফ্রি… সবসময়। আমাকে যে প্রশ্ন করবে, তার উত্তর পেয়ে যাবে আমার কাছে। আমি কারও ঘরে ঢুকি না। চুরি করি না। অসৎপথে চলাফেরা করি না। তাই আমাকে ভয় দেখিয়ে, পুলিশের আইন দিয়ে, আমায় দমানো যাবে না।’
বিধানসভা ভোটে রেজিনগর ও নওদা দুটি বিধানসভা কেন্দ্রে লড়ে দুটিতেই জয়ী হন হুমায়ুন কবীর। এরপর রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি।সেখানেই হচ্ছে উপনির্বাচন, যেখানে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। এর মধ্য়ে পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর।
ফের ঘুষ নিতে গিয়ে পাকড়াও সরকারি অফিসার, কত টাকা নিচ্ছিলেন ধৃত আধিকারিক ? কেনই বা নিচ্ছিলেন ?
অডিও ক্লিপকাণ্ডে দ্বিতীয়বার হাজিরা দিলেন হুমায়ুন কবীর। বহরমপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হল নওদার বিধায়ককে। ভয় দেখিয়ে দমানো যাবে না, হাজির দিতে এসে সাফ বক্তব্য হুমায়ুন কবীরের। সোমবারের পর বুধবার। অডিও ক্লিপকাণ্ডে ফের বহরমপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর। বুধবার সকাল ১১টায় থানায় হাজিরা দিতে আসেন নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। সূত্রের খবর, হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ পাতার প্রশ্ন তৈরি করে রেখেছিল পুলিশ। ৬ অক্টোবর, মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের আগে, একটি অডিও ক্লিপ ঘিরেই এখন তুঙ্গে উঠেছে চাপানউতোর।
এই অডিও ক্লিপে, নির্মীয়মাণ বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগানোর পরিকল্পনার কথা বলতে শোনা যাচ্ছে একজনকে। গত সোমবার দু’জনের কথোপকথনের ওই অডিও ক্লিপ সামনে আনে পুলিশ। এই অডিও ক্লিপকাণ্ডে সরফরাজ নওয়াজ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরও স্বীকার করে নিয়েছেন, অডিওতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তিনি কোনও অশান্তির পরিকল্পনা করেননি বলে দাবি করেছেন। এই অডিও ক্লিপকাণ্ডেই সোমবার সকাল ১১টায় বহরমপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল হুমায়ুন কবীরকে। পুলিশ সূত্রে খবর, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের জন্য সেদিন ৬৩টি প্রশ্ন তৈরি করা হয়েছিল।
CM Suvendu Adhikari: শিল্পের জন্য জমি বণ্টন, মিলনমেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Post Comment