Maoist Leader Arrest: এবার শালবনীতে গ্রেফতার মাও নেতা! আকাশের পরে সহযোগী রাজু, মাথার দাম ছিল ৫ লাখ! ধৃত স্ত্রীও
Last Updated:
Maoist Leader Arrest: শালবনীতে মাও নেতা রাজু মাহাতো গ্রেফতার, ধৃত স্ত্রীও! মোট ৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ছিল।
শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে গ্রেফতার করা হল পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতোকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী মালতী মুর্মুকেও। মালতীর বিরুদ্ধেও দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেফতার করা হয় মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলকে।
ধৃত রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো, ওরফে মঙ্গল এবং তাঁর স্ত্রী মালতী মুর্মু ওরফে মালা– দু’জনই শীর্ষ নকশাল নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের ঘনিষ্ঠ সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের সঙ্গে ওই দু’জনও পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিলেন। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজু ও মালতীর গ্রেফতারের সম্ভাবনা তৈরি হয়েছিল।
শোভন দাস

Post Comment