Plastic Pollution: বাজারে জিনিস আনতে গিয়ে আর মিলবে না প্লাস্টিক, আমজনতার জন্য বসছে নয়া মেশিন! কয়েন ফেললেই মিলবে ‘সমাধান’
Last Updated:
Plastic Pollution: প্লাস্টিকের ক্যারিব্যাগ রুখতে রাজ্যজুড়ে অভিনব উদ্যোগ! পুরসভাগুলিতে বসছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন। ১০ টাকার কয়েন দিলেই হাতেনাতে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ। দূষণ রুখতে কড়া পদক্ষেপ পুর ও নগরোন্নয়ন দফতরের।
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: বাজারে যাওয়ার আগে আর প্লাস্টিকের ক্যারিব্যাগের ওপর নির্ভর করা যাবে না। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবার বিকল্প হিসেবে শহরবাসীর হাতে তুলে দেওয়া হবে কাপড়ের ব্যাগ। আর সেই ব্যাগ সংগ্রহের জন্য রাজ্যের পুরসভাগুলিতে বসানো হবে বিশেষ ভেন্ডিং মেশিন। কয়েন দিলেই মেশিন থেকে বেরিয়ে আসবে কাপড়ের ব্যাগ। রাজ্যের ১২৮ পুরসভা ও কর্পোরেশনকে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। বিষয়টি নিয়ে পুরসভাগুলির সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে।

Post Comment