Kotasur Unknown Fact: ময়ূরাক্ষীর চরে রাজার ঘোড়াশালা থেকে ব্রিটিশ রেশমকুঠি! কোটাসুরে ট্যুরিজমের বড় সম্ভাবনা, পথ চেয়ে স্থানীয়রা
Last Updated:
Kotasur Unknown Fact: বীরভূম জেলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা অজানা ইতিহাসের এক অনন্য অধ্যায় কোটাসুর! প্রাচীনকালে রাজা দুর্জ্জয় সেনের নামানুসারে যার নাম ছিল ‘দুর্জ্জয় কোট’ এবং পরবর্তীতে রাজা কোটেশ্বরের নাম থেকে হয় কোটাসুর। রাজবাড়ি বা হাতিশালা কালের নিয়মে বিলুপ্ত হলেও রাজার আরাধ্য প্রাচীন ‘মদনেশ্বর শিব মন্দির’ আজও স্বমহিমায় বিরাজমান।
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। রয়েছে রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি, একাধিক পর্যটন কেন্দ্র, রয়েছে বহু প্রাচীন কালী মন্দির থেকে শুরু করে শিব মন্দির। ঠিক তেমনই রয়েছে প্রাচীন এবং ইতিহাসের সঙ্গে যুক্ত কোটাসুর। লোকের মুখে প্রচলিত রয়েছে, কোটাসুরে একদা রাজা এবং অসুরের বসবাস ছিল। দীর্ঘ কাল আগে এখানে নাকি কোটেশ্বর নামে কোনও এক রাজার রাজধানী ছিল। তার নাম অনুসারেই জনপদটির কোটাসুর নামকরণ হয়েছিল বলে অনুমান করা হয়।
Post Comment