পুরুলিয়ায় গুপ্তধন! মাটির নীচে লিথিয়াম, সিজিয়াম-সহ ৪ গুরুত্বপূর্ণ খনিজের সন্ধান… বাংলার শিল্প মানচিত্রে বড় খবর
Last Updated:
তবে এই মুহূর্তে মূল বিষয় হল, অনুসন্ধানে পাওয়া খনিজ সম্পদের প্রকৃত মজুত, গুণমান এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা কতটা। সেই মূল্যায়ন এবং পরবর্তী সরকারি প্রক্রিয়ার উপরই নির্ভর করবে পুরুলিয়ার এই খনিজ সম্পদ বাস্তবে কতটা শিল্প সম্ভাবনার দরজা খুলতে পারে।
পুরুলিয়া: বাংলার শিল্প মানচিত্রে বড় সম্ভাবনার ইঙ্গিত। পুরুলিয়ার মাটির নীচে লিথিয়াম, সিজিয়াম, গ্রাফাইট এবং রেয়ার আর্থ এলিমেন্ট—এই চার গুরুত্বপূর্ণ খনিজের সন্ধান মিলেছে বলে সূত্রের খবর। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় খনিজের সন্ধানে সমীক্ষা ও অনুসন্ধান চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। এই সমীক্ষা চালিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI), এমনটাই সূত্রের খবর।

Post Comment