ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন ? জেনে নিন কীভাবে রিফান্ড পাবেন…
ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার বিষয়টি জানতে পারলেই নিজের ব্যাঙ্ককে বিষয়টি জানান। কাস্টমার কেয়ার, ই-মেল বা ব্যাঙ্কের শাখার মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে। যত দ্রুত সম্ভব শাখায় গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গেও কথা বলা ভালো। অভিযোগ জানানোর সময় লেনদেনের তারিখ ও সময়, টাকার পরিমাণ, নিজের অ্যাকাউন্ট নম্বর, যে ভুল অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার তথ্য এবং UTR বা Transaction ID-এর মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া অভিযোগ নম্বর বা রসিদও যত্ন করে রেখে দেওয়া জরুরি।
Post Comment