হাজারের বেশি ভারতীয় কর্মীর চাকরি যেতে পারে, ১৫ সেপ্টেম্বর আসতে পারে মেল ! 

Job Cuts India : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কর্মক্ষেত্রে প্রবেশ করতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহু কোম্পানি। বিশেষ করে এই তালিকায় নাম লিখিয়েছে প্রযুক্তি সংস্থাগুলি। রিপোর্ট বলছে, নতুন করে ১০,০০০ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম টেক কোম্পানি ওরাকল। এই ছাঁটাইয়ের প্রভাব থেকে বাদ পড়বে না ভারত। দেশের হাজারের বেশি কর্মীর চাকরি যেতে পারে এই ছাঁটাই পর্বে। 

বহু লোকের চাকরি যাবে
কোম্পানির তরফে এই নিয়ে এখনও কোনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কোম্পানি যে কর্মী ছাঁটাই করতে চলেছে সেই খবর প্রকাশ্যে চলে এসেছে। তবে এই প্রথমবার নয়, চলতি বছর মার্চে বহু কর্মী ছাঁটাই করেছে ওরাকল। মূলত, ক্লাউড কম্পিউটিং ও AI-তে বিনিয়োগের ওপর জোর দিয়েছে কোম্পানি। যার জেরে এখন খরচ কমানোর পথে হাঁটছে বিশ্বের এই টেক জায়ান্ট।    

কী থেকে এই আতঙ্ক তৈরি হয়েছে
ইতিমধ্যেই মানি কন্ট্রোল ওয়েবসাইটকে এই বিষয়ে কিছু তথ্য় দিয়েছে সংস্থা সম্পর্কে ওয়াকিবহাল কিছু ব্যক্তি। যেখানে বলা হয়েছে, কোম্পানি এখন কীভাবে কস্ট কার্টেল বা খরচ কমানোর রাস্তা খুঁজছে। এই বিষয়ে কর্মীদের কাছে ইতিমধ্য়েই বার্তা পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, কোম্পানি নির্দিষ্ট একটি খাতে জোর দেওয়ায় অনেক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করতে পারে।

সেপ্টেম্বরে পরিষ্কার হয়ে যাবে সব
শোনা যাচ্ছে, ওরাকলের কর্মীরা ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আঁচ করেছেন। তাদের ধারণা ছিল, ১ সেপ্টেম্বর সকালেই আসতে পারে এই চাকরি যাওয়ার খবর। যদিও এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কোম্পানি। তবে নতুন করে সেপ্টেম্বরের ১৫ তারিখকে আতঙ্কের প্রহর হিসাবে ব্যাখ্যা করছেন কর্মীরা। তবে এতকিছুর পরও কবে কর্মী ছাঁটাই হতে পারে তা নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এমনকী ম্যানেজারদের কাছেও কোন কোন বিভাগের কতজনের চাকরি যাবে , এই নিয়ে কোনও সংখ্যা সামনে আসেনি। 

কেন ভারতে ওরাকলের হাজার কর্মী চাকরি যেতে পারে
শোনা যাচ্ছে, ভারতে যেহেতু কোম্পানির একটা বড় কর্মীসংখ্য়া কাজ করে,তাই এখানে বড় কোপ পড়তে পারে। মূলত, ইঞ্জিনিয়ারিং,ক্লাউড সার্ভিস, টেকনোলজি সাপোর্টের মতো বিভাগে ভারতের বহু কর্মী চাকরি করেন। এই কারণে ওরাকলের একটা বড় অংশ গ্লোবাল অপারেশনের জন্য দায়বদ্ধ। এই কর্মী সংখ্যায় এবার বড় কোপ পড়তে পারে। সংস্থার অফিসে কান পাতলে শোনা যাচ্ছে, সব মিলিয়ে ৭০০০-১০০০০ কর্মীর চাকরি যেতে পারে।  

কত কর্মী রয়েছে কোম্পানির
কোম্পানি বিশ্বে এখন ১,৬২,০০০ কর্মী থেকে বর্তমানে ১,৪১,০০০ কর্মী নিয়ে কাজ করছে। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে চলে আসায় এই কর্মী ছাঁটাইয়ের পথে বার বার হাঁটছে ওরাকল। সম্প্রতি এই বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজনেস ইনসাইডারে। পরবর্তীকালে যা নিয়ে খবর করেছে NDTV। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই।

আরও পড়ুন : এবার স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তুললে বেশি চার্জ কাটবে, কবে থেকে চালু নিয়ম ?

Post Comment

You May Have Missed