নন্দীগ্রামে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে অঞ্চলের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার বার্তা স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় আয়োজিত প্রশাসনিক সভা থেকে নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকের জন্য প্রায় ৩০০ কোটি টাকার বহুমুখী উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে ফের বলেন, নন্দীগ্রামের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আবেগ ও দায়বদ্ধতার সম্পর্ক অবিচ্ছেদ্য। শুভেন্দু অধিকারী বলেন, “আমি জীবনেও কখনও নন্দীগ্রামকে ভুলে যাব না”—বিভিন্ন মঞ্চে দেওয়া তাঁর এই পুরোনো অঙ্গীকার যে স্রেফ কথার কথা ছিল না, রেয়াপাড়ার প্রশাসনিক সভা থেকে তা বাস্তবে রূপায়ণ করে স্পষ্ট করলেন তিনি।নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে অঞ্চলের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার বার্তা স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় আয়োজিত প্রশাসনিক সভা থেকে নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকের জন্য প্রায় ৩০০ কোটি টাকার বহুমুখী উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে ফের বলেন, নন্দীগ্রামের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আবেগ ও দায়বদ্ধতার সম্পর্ক অবিচ্ছেদ্য। শুভেন্দু অধিকারী বলেন, “আমি জীবনেও কখনও নন্দীগ্রামকে ভুলে যাব না”—বিভিন্ন মঞ্চে দেওয়া তাঁর এই পুরোনো অঙ্গীকার যে স্রেফ কথার কথা ছিল না, রেয়াপাড়ার প্রশাসনিক সভা থেকে তা বাস্তবে রূপায়ণ করে স্পষ্ট করলেন তিনি।

Post Comment

You May Have Missed