Valentine’s Week: গোলাপ কিংবা চকলেট নয়, স্ট্রবেরি ক্ষেতে জমবে প্রেম! ভ্যালেন্টাইন্স উইকে ভালবাসার নতুন ঠিকানা, না জানলে পরে আফসোস করবেন
Last Updated:
Siliguri Valentine’s Week: ভ্যালেন্টাইন্স উইকের আগে শিলিগুড়ির অদূরে হাসখোয়া এলাকায় অর্গানিক স্ট্রবেরির চাহিদা পৌঁছেছে তুঙ্গে। বিঘার পর বিঘা জমিতে চাষ হওয়া লাল ফলই এখন ভালবাসা প্রকাশের নতুন প্রতীক হয়ে উঠেছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ভালবাসার সপ্তাহে উপহারের ধরন বদলাচ্ছে উত্তরবঙ্গে। গোলাপ, টেডি কিংবা চকলেটের চিরাচরিত ধারার বাইরে বেরিয়ে নতুন প্রজন্ম এবার বেছে নিচ্ছে অর্গানিক স্ট্রবেরি। ভ্যালেন্টাইন্স উইকের ঠিক আগের মুহূর্তে শিলিগুড়ির অদূরে হাসখোয়া এলাকায় এই লাল ফলের চাহিদা পৌঁছেছে তুঙ্গে। বিঘার পর বিঘা জমিতে চাষ হওয়া অর্গানিক স্ট্রবেরিই এখন ভালবাসা প্রকাশের নতুন প্রতীক হয়ে উঠেছে।
Post Comment