Football Tournament: সীমান্তে অপরাধ চক্র রুখতে নয়া ‘টোটকা’ পুলিশের, বিপথগামী যুব সমাজকে ফেরাতে হাতিয়ার ফুটবল! খুশিতে ডগমগ স্থানীয়রা
Last Updated:
Football Tournament: কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় অপরাধ ও মাদক পাচার থেকে তরুণদের দূরে রাখতে অভিনব উদ্যোগ মুর্শিদাবাদ জেলা পুলিশের। রাণীনগরে শুরু হয়েছে ‘সীমান্ত সম্প্রীতি কাপ ২০২৬’ নকআউট ফুটবল টুর্নামেন্ট। এলাকাবাসীর মধ্যেও রয়েছে ব্যাপক উদ্দীপনা।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে বিভিন্ন সময় স্থানীয় যুবসমাজ অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছিল। সীমান্ত এলাকার সেই পুরনো ইমেজ বদলে দিতে তৎপর পুলিশ। নতুন প্রজন্মকে অপরাধের পথ থেকে ফিরিয়ে খেলার মাঠ ও পড়াশোনায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রাণীনগর থানার পরিচালনায় থানা সংলগ্ন মাঠে শুরু ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ‘সীমান্ত সম্প্রীতি কাপ ২০২৬’ শুরু হয়েছে।
Post Comment