Sealdah Railways: ৭ ঘণ্টার ‘মেগা অপারেশন’ শিয়ালদহে, ট্রেন চলাচল আরও নিরাপদ করতে, আপগ্রেড হল ডায়মন্ড ক্রসিং! কী এই ডায়মন্ড ক্রসিং?
Last Updated:
শিয়ালদহ ইয়ার্ডে ২৯/৩০ আগস্ট রাতে ৭ ঘণ্টার মেগা ট্রাফিক ব্লকে ডায়মন্ড ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ৫২ কেজি থেকে ৬০ কেজি রেলে রূপান্তর করল পূর্ব রেল। S&T ও TRD-সহ বিভিন্ন বিভাগের সমন্বয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন ও ব্লক বাতিল করা হয়।
শিয়ালদহ: শিয়ালদহ ইয়ার্ডে বড়সড় পরিকাঠামোগত উন্ময়ন: ৭ ঘণ্টার মেগা ব্লকে সাফল্য, সম্পন্ন হল ডায়মন্ড ক্রসিং-এর গুরুত্বপূর্ণ ৬০ কেজি রূপান্তর। নিরাপদ, মসৃণ এবং নির্ভরযোগ্য ট্রেন চলাচলকে আরও গতিশীল করতে শিয়ালদহ (SDAH) ইয়ার্ডে ২৯/৩০ আগস্ট, ২০২৬ রাতে সফলভাবে ৭ ঘণ্টার একটি মেগা ট্রাফিক ব্লক পরিচালনা করল পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডের নির্দেশনায়, শিয়ালদহ স্টেশন সীমানার মধ্যে KM 0/19–0/20-এ DN/ML লাইনে মধ্যরাত ০০:০০ টা থেকে সকাল ০৭:০০ টা পর্যন্ত এই পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়। এই প্রকৌশলগত কাজের মূল লক্ষ্য ছিল ডায়মন্ড সুইচ পয়েন্ট নম্বর ২০৮বি/২১৯এ-কে ৫২ কেজি থেকে সম্পূর্ণ ফিটিংস সহ ৬০ কেজি রেলে রূপান্তরিত করা। এর মধ্যে রয়েছে ৩৪.৭১ মিটার ৬০ কেজি রেল এবং ৭টি ৬০ কেজি প্রিফেব্রিকেটেড গ্লুড জয়েন্ট (প্রতিটি ৬.৫ মিটার)। কাজের জায়গায় স্থানসংকোট থাকা সত্ত্বেও, পুরোনো পয়েন্ট মেশিনগুলি পাল্টে সেগুলির জায়গায় আনুষঙ্গিক গ্রাউন্ড ফিটিংস সহ সম্পূর্ণ ট্র্যাক-কাঠামোর আধুনিকীকরণ সম্পন্ন করা হয়েছে।

Post Comment