১৫ বছর বয়সেই প্রথমবার নেতৃত্বে, দলীপ ট্রফিতে নতুন ভূমিকায় বৈভব, নিলেন ডি আর এসের সিদ্ধান্তও

বেঙ্গালুরু: মাত্র ১৫ বছর বয়স। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা মাত্র ৬ ম্য়াচের। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi)। এবার প্রথমবার নেতৃত্বভার দিল ছোট্ট বৈভব। তাও আবার সিনিয়র ক্রিকেটে। দলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ অধিনায়ক হিসেবে বৈভবকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। ঈশান কিষাণকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ম্য়াচ খেলছে এই মুহূর্তে ইস্ট জোন। দুটো দল সেমিফাইনালে খেলছে এই মুহূর্তে। সেখানেই ঈশান কিষাণ মাঠের বাইরে থাকায় প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে আসে বৈভবের সামনে।

সেমিফাইনালে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬৬ রানে অল আউট হয়ে যায়। ম্যাচে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ কুমার ৩ উইকেট নেন ও অভিজ্ঞ মহম্মদ শামি ২ উইকেট নেন। তবে পুরো স্পটলাইট ছিল বৈভবের দিকেই। দিনের ৪০ তম ওভার তখন, মুকেশ কুমারের বলে সেন্ট্রাল জোনের আরিয়ান জুয়ালের বিরুদ্ধে ক্যাচ আউটের আবেদন করা হয়। তখন স্লিপে ছিলেন বৈভব। তিনিও আপিল করেন। এরপর সতীর্থদের সঙ্গে কথা বলে ডি আর এস নেওয়ার সিদ্ধান্ত নেয় বৈভব। পরে তৃতীয় আম্পায়ার দেখার পর সেটি আউট হিসেবে বিবেচিত করা হয়। বৈভব সূর্যবংশীই বোধহয় বিশ্বমঞ্চে সিনিয়রদের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্যাপ্টেন হিসেবে রেকর্ড গড়ে ফেলল।  

 

ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভবের। কিন্তু সেই সফরে একেবারেই ছন্দে ছিল না বৈভব। জিম্বাবুয়ে সফরে অবশ্য তিনটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছিল সে। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৬টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ১৯৩ রান করেছে বৈভব। স্ট্রাইক রেট প্রায় ১৮৯। ঝুলিতে রয়েছে ২টি অর্ধশতরান। জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেছে এখনও পর্যন্ত বৈভব।

বৈভব এই মুহূর্তে শুধুমাত্র টি-টােয়েন্টি ক্রিকেটে খেললেও, তার লক্ষ্য টেস্ট ফর্ম্য়াটে খেলা। ওয়ান ডে ফর্ম্য়াটেও এখনও পর্যন্ত সুযোগ পায়নি বৈভব। তবে আইপিএলে ও ইন্ডিয়া এ-র হয়ে সব ফর্ম্য়াটেই খেলেছে।



Previous post

Sealdah Railways: ৭ ঘণ্টার ‘মেগা অপারেশন’ শিয়ালদহে, ট্রেন চলাচল আরও নিরাপদ করতে, আপগ্রেড হল ডায়মন্ড ক্রসিং! কী এই ডায়মন্ড ক্রসিং?

Next post

“পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Post Comment

You May Have Missed