ভেসে আসছে মহিলার দেহ, চুলের মুঠি ধরে সোনার কানের দুল চুরি নেপালে

 

কাঠমাণ্ডু : নেপালের ভয়াবহ (Nepal Disaster)  পরিস্থিতির মধ্যেই সামনে এল চরম অমানবিক ছবি ! যেখানে জলের তোড়ে ভেসে আসা মহিলার দেহকে চুলের মুঠি ধরে তুলতে দেখা গেল যুবকদের। এখানেই শেষ নয়, দেহ তুলে কানের দুল চুরি করতে দেখা গেল অভিযুক্তকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। যা দেখামাত্রই গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে। 

কী দেখা গেছে ওই ভিডিয়োতে ?
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গেছে, নারায়ণী নদী দিয়ে ভেসে আসছে একটি দেহ। কাঠের লাঠি দিয়ে ওই মহিলার দেহ পাড়ের দিকে নিয়ে আসছে এক যুবক। পরে পাড়ের কাছে ওই মহিলার দেহ আসতেই চুলের মুঠি ধরে তুলতে দেখা যাচ্ছে অভিযুক্ত যুবককে। এরপরই দেখা যায় সেই অমানবিক দৃশ্য। যেখানে মহিলার কান থেকে দুল খুলে নিতে দেখা যায় যুবককে। 

কী বলছে নেপালের পুলিস ?
পরে ৪১ সেকেন্ডের সেই ভিডিয়ো হাতে আসে নেপাল পুলিসের। দ্রুত ব্যবস্থা নেয় তারা। নেপাল পুলিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই দুই যুবক মদন গুরুং (২৫) ও উমেশ চৌধুরীকে (৩৮)-কে পোখড়া বাস পার্ক থেকে গ্রফতার করা হয়েছে। নেপাল পুলিশের তরফে বলা হয়েছে, এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে কোনওভাবেই চুরি বা লুঠের মতো অমানবিক কাজ বরদাস্ত করা হবে না।  

  

ঠিক কী ঘটে ছিল নেপালে

সম্প্রতি ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে নেপাল। তিব্বতের হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। হড়পা বানে ভেসে যায় নেপালের ভোতেকোশি নদী। মৃত্যুদূতের মতো নেমে আসে জল-কাদা-পাথরের স্রোত। ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলি নদীর তীরবর্তী এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কাঠমাণ্ডুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেশের একাধিক জায়গার। 

কত পাণহানির সংখ্যা

নেপাল পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে,  নেপাল-তিব্বত সীমান্তের কাছে জলপ্রলয়ে প্রাণহানির সংখ্যা প্রায় ৫০০ জনে পৌঁছেছে। জল-কাদা-ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক দেহাংশ। তাঁদের শনাক্ত করা কার্যত অসম্ভব। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নিফার ডক থেকে ড্রোন ব্যবহার করে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করার পাশাপাশি, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।   

 

             



Post Comment

You May Have Missed