সামান্য বাড়ল সোনার দাম, যদিও রুপো বেড়েছে বেশ কিছুটা; আজ কত হল এই দুই ধাতুর দাম?
কলকাতা: সোনার দাম অনেক ক্ষেত্রে নির্ভর করে বিশ্ববাজারে তার চাহিদার উপর। এ ছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার উপরও সোনার দাম অনেকটা নির্ভর করে। আর সেই দাম বৃদ্ধি বা হ্রাসের প্রভাব গিয়ে পড়ে দেশের অভ্যন্তরীণ বাজারে। গতকালের তুলনায় আজ সোনা ও রুপোর দাম বেড়েছে কিছুটা করে। কিন্তু আজ ২৮ অগস্ট কতটা বেড়েছে এই দুই মূল্যবান ধাতুর দাম?
আরও পড়ুন: ২০ বছরে ক্ষতি হতে পারে ১০ লক্ষের বেশি, জানেন রেগুলার নাকি ডাইরেক্ট, কোন প্ল্যান সঠিক?
২৪ ক্যারেট সোনার দাম
সাধারণত সোনার ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা এই ধরনের সোনা কিনে থাকেন। আজ ২৮ অগস্ট এই ধরনের সোনার দাম বেড়েছে প্রতি গ্রামে ১৮ টাকা। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৮ টাকায়। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৬৮০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। গতকালের তুলনায় গ্রাম প্রতি ২০ টাকা দাম বেড়েছে এই সোনার। আজ প্রতি গ্রাম এই সোনার দাম হয়েছে ১৪ হাজার ৯৮০ টাকা। ১০ গ্রাম সোনা কিনলে সেখানে খরচ হবে ১ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।
তবে, আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি ১৪ হাজার ৩৪৮ টাকা পাবেন। এই দাম গতকালের তুলনায় ১৬ টাকা বেশি।
আরও পড়ুন: জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন
১৮ ক্যারেট সোনার দাম
একই সঙ্গে দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১৫ টাকা। আজ এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১২ হাজার ৩০০ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ২৩ হাজার টাকা।
রুপোর দাম
দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম ১ হাজার ৬১৪ টাকা বেড়েছে। আজ ২৮ অগস্ট প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৪১৫ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
Post Comment