ক্যামাক স্ট্রিটে মহিলা পুলিশকর্মীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা, পুলিশকে বাধা, ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগ, FIR রুজু করল পুলিশ

Last Updated:

Camac Street Incident: ইতিমধ্যেই বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে মোট ৩ টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। অস্ত্র নিয়ে গুন্ডামি, সরকারি কজে বাধা-সহ একাধিক অভিযোগ উঠেছে ক্যামাক স্ট্রিট কাণ্ডে। অভিযোগে নাম রয়েছে ডেরেক, অভিষেকদের।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে FIR রুজু করল পুলিশ
ক্যামাক স্ট্রিট কাণ্ডে FIR রুজু করল পুলিশ

কলকাতা: বেআইনি হোর্ডিং সরাতে গিয়ে মহিলা পুলিশকর্মীর সঙ্গে শ্লীলতাহানির উদ্দেশ্যে বলপ্রয়োগের অভিযোগ উঠল ক্যামাক স্ট্রিটে। পাশাপাশি পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের কাজে বাধা এবং হামলার অভিযোগেও মামলা দায়ের করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। মামলায় ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ আরও কয়েকজনের নাম রয়েছে।

Post Comment

You May Have Missed