আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন

কলকাতা : মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর কি অবস্থান বদলাতে চলেছেন শোভন চট্টোপাধ্য়ায়ও? জল্পনা উস্কে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের ভূয়সী প্রশংসা শোনা গেছে তাঁর মুখে। সেই সঙ্গে তৃণমূলের উদ্দেশে কটাক্ষও ছুড়ে দিয়েছেন তিনি। একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বৃত্তে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এখন অবস্থান পাল্টে ফেলেছেন। সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কাকলি ঘোষ দস্তিদাররা NCPI-তে মিশে গেছেন। বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন করছেন। মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা এখন ‘ঋতব্রত-তৃণমূল’-এ। এবার শোভন চট্টোপাধ্য়ায়ও কি সেই পথে হাঁটতে চলেছেন? জল্পনা উস্কে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

গতবছর অক্টোবরে, অর্থাৎ তৃণমূল জমানায় NKDA-র চেয়ারম্য়ান করা হয় শোভন চট্টোপাধ্য়ায়কে। একমাস পর তৃণমূলে ফেরেন তিনি। ভোটে ভরাডুবির পর, সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেদিন ক্ষোভের মুখে পড়েছিলেন, সেদিন হাসপাতালে তাঁর পাশে দেখা গেছিল শোভন চট্টোপাধ্য়ায়কে। কিন্তু, এবার কি অবস্থান বদলাচ্ছেন তিনি? জল্পনা উস্কে দিয়েছে তাঁর মুখে বিজেপি সরকারের সিদ্ধান্তের দরাজ প্রশংসা। সেই সঙ্গে তৃণমূলের সমালোচনাও করেছেন তিনি। এককথায় তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন শোভন চট্টোপাধ্য়ায়। 

পুজোর আগে ‘অর্জুন বাহিনী’, ২০০ জনের ব্রিগেড, পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, ‘দলের মধ্যে সম্পদ শুভেন্দু অধিকারী। যেদিন পদত্যাগ করেছিলেন পরের দিন কোন ঝাঁপিয়ে কোন রাজনৈতিক দলে যায়নি। যেদিন পদত্যাগ করেছি সেদিনও দেখেছি, শুভেন্দুর মধ্যে কি যন্ত্রণা। শুভেন্দু ১৪ তলায় দাঁড়িয়ে সেদিনও বলেছে আমি আর পারছি না। তাকে বের করে দেওয়া হয়েছে। আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না। দাঁতে দাঁত কামড়ে লড়াই করে সে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। আমি শুভেন্দুকে অ্যাপ্রিশিয়েট করছি, ওর টেনাসিটিটা আছে।’ 

সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ক্ষোভের মুখে পড়েছিলেন, সেদিন হাসপাতালে তাঁর পাশে দেখা গেছিল শোভন চট্টোপাধ্য়ায়কে। কিন্তু, এবার কি অবস্থান বদলাচ্ছেন তিনি? জল্পনা উস্কে দিয়েছে তাঁর মুখে বিজেপি সরকারের সিদ্ধান্তের দরাজ প্রশংসা। শোভন বলেছেন, ‘লক্ষীর ভান্ডার এবং অন্নপূর্ণা যোজনা, সেগুলোকে ওভারকাম করছে। আয়ুুষ্মান ভারত নিয়ে নিজস্ব গ্যাপগুলো সরকারের তরফ থেকে মেটাচ্ছে। সিগনাল দিতে দিতে শিল্পায়নের বিষয়টাই হচ্ছে। আমাদের সহকর্মী, মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রিসভার সহকর্মী, বিধানসভার সহকর্মী, তাকে অনাহ্য ভাবে তাকে আমাদের সাথী রাখতে পারেনি দল। আমাকেও চলে যেতে হয়েছিল। সে প্রতিবাদ সংগঠিত করেছে যেভাবে, যেভাবে এগোচ্ছে, আমরা আশাবাদী।’ 

তৃণমূলের সমালোচনা করে শুভেন্দু বলেছেন, ‘কেন মানুষের রায়ে উল্টোপাল্টে গেল তার জন্য আত্মসমালোচনা করা উচিত। শুধু নির্বাচনে হার নয়, ৮০ বিধায়ক, তা নিয়ে জটিলতা, এইটুকু করতেই এরকম হাস্যকর পরিস্থিতি, বিরোধী দল হিসেবেও সেটা ট্যাকল করতে পারছেন না।’ 

Previous post

Abhishek Banerjee | পুলিশি পদক্ষেপে প্রশ্ন, হাইকোর্টে অভিষেক, মামলা ফেরালেন বিচারপতি | Bangla News

Next post

Gangasagar Erosion: ভাঙনে ঠেকাতে মাস্টারপ্ল্যান, নেদারল্যান্ডস ও IIT’র বিশেষজ্ঞরা দিলেন নয়া ফর্মুলা! কোন প্রযুক্তি আসছে? জানলে চমকে যাবেন

Post Comment

You May Have Missed