Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকল পুলিশ! তৃণমূলকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা
Last Updated:
Abhishek Banerjee: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ অভিষেকের অফিসের ভিতরে ঢুকে গেট বন্ধ করে দেয় পুলিশ
কলকাতা: কালীঘাটের পরে ক্যামাক স্ট্রিটে ঢুকল পুলিশ৷ ধাক্কাধাক্কিতে পড়ে যান এক পুলিশকর্মী৷ ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বিল্ডিংয়ের একতলায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ সেখানে তাঁর সঙ্গে পুলিশকর্মীদের বচসা বাঁধে৷ উত্তেজনা ছড়ায়৷ বাধা পেরিয়েই ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় পুলিশ৷ উপস্থিত তৃণমূলকর্মীদের দাবি বলপ্রয়োগ করে ঢুকেছে পুলিশ৷ অন্যদিকে, পুলিশকর্মীদেরও অফিসের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ ঘটনাস্থলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েনও৷

Post Comment