মঙ্গলবার রাতে শেষবার কথা, কৈলাস-মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ

সমীরণ পাল, কলকাতা: কৈলাস-মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী। গত ২১ তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে বেরিয়ে নিখোঁজ  হয়ে গিয়েছেন শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল, দাবি পরিবারের। তারপর আর যোগাযোগ করা যায়নি প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূর সঙ্গে। হড়পা বান যেখানে হয়েছিল, তার থেকে ১০ কিলোমিটার দূরে ছিলেন শুভ্রাংশুর পত্নী বলে খবর। এইমুহূর্তে নবান্ন ও দূতাবাসে খোঁজ নিচ্ছেন উদ্বিগ্ন শুভ্রাংশু রায়।

আরও পড়ুন, শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন

কৈলাস-মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ স্ত্রী, উদ্বিগ্ন মুকুল পুত্র শুভ্রাংশু রায়, কী জানালেন এবিপি আনন্দ-কে ?

শেষ অবধি পাওয়া খবরে, যে ভ্রমণ সংস্থার (Travel Agency) সঙ্গে শুভ্রাংশু পত্নী শর্মিষ্ঠা ভৌমিক রায়, তিনি বেরিয়ে এসেছিলেন, তাঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ সম্ভব হয়নি। উদ্বিগ্ন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় (Former MLA Subharanshu Roy)। কারণ তাঁর স্ত্রী গত ২১ তারিখে একাই রওনা দিয়েছিলেন, একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস-মানস সরোবরের পথে। এবং গত পরশুদিন রাতেই শর্মিষ্ঠার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল মুকুল পুত্রের। যেখানে হড়পা বান (Nepal Flash Flood) হয়েছে, সেখান থেকে মাত্র ১০ কিমি দূরত্বে ছিলেন তিনি। এদিকে হড়পা বান হওয়ার পর থেকে আর তাঁর স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ কোনও কথাই হয়নি শুভ্রাংশুর। ভ্রমণ সংস্থার অফিস থেকে শুরু করে নবান্ন এবং ভারতে নেপালের দূতাবাস পর্যন্ত জায়গায় তিনি খোঁজ খবর করেছেন। কিন্তু এখনও অবধি খোঁজ খবর পাননি তিনি। এবিপি আনন্দ-কে শুভ্রাংশু রায় জানিয়েছেন, বেড়াতে গিয়েছিল কৈলাস-মানস সরোবর।

এবিপি আনন্দ: উনি  (শুভ্রাংশু পত্নী শর্মিষ্ঠা ভৌমিক রায়) কি একাই গিয়েছিলেন, নাকি বাচ্চাদের নিয়ে গিয়েছিলেন ?

মুকুল পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক  শুভ্রাংশু রায়: না, বাচ্চারা আমার কাছে ছিল। কেন না কৈলাস মানস সরোবরে ১৮ বছর না হলে যাওয়া যায় না। আর ওদের (বাচ্চাদের) একজনের ১৫ বছর বয়স এবং অপরজনের ১০ বছর।

এবিপি আনন্দ:  কবে শেষ কথা হয়েছিল ?

মুকুল পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক  শুভ্রাংশু রায়:  কালকে তো যেখানে ঘটনা ঘটেছে, তার থেকে ১০-১২ কিমি দূরে ছিল হয়তো। আগের দিন রাতে আমার সঙ্গে ১১ নাগাদ শেষবার কথা হয়েছে।

Previous post

“আমার স্বামী কোথায়?” নেপালে গিয়ে নিখোঁজ অমরনাথ, প্রিয় মানুষটির ফেরার অপেক্ষায় স্ত্রী… ভ্রমণের নেশাই কাল

Next post

Bangla News: ‘ঘড়ি নামানোর’ অছিলায় ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, বহরমপুরে গ্রেফতার গৃহশিক্ষক

Post Comment

You May Have Missed