সপ্তাহের মাঝেই সোনার দামে বড় বদল? জেনে নিন বুধবারের দাম

কলকাতা : সামনে পুজো। তারপরই বিয়ের মরসুম। এই সময় যাঁরা সোনা ও রুপো কিনতে চান, তাঁরা প্রতিদিন নজর রাখেন সোনার দামে। শহর ভেদে সোনার দাম আলাদা। কলকাতা স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সৌজন্যে পাওয়া দাম প্রতিদিন সামনে আনে এবিপি লাইভ। 

সকাল ১০টায় প্রকাশিত দাম অনুসারে, ২২ ক্যারেট হলমার্ক দেওয়া সোনার বিক্রির দর প্রতি গ্রাম ₹১৫,৩৩৫। একই সঙ্গে ২২ ক্যারেট সোনা কেনার দর  আজ বুধবার হল ₹১৪,৬৯১ প্রতি গ্রাম। এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ GST । ফলে গয়না কিনতে গেলে উল্লিখিত সোনার দামের সঙ্গে GST এবং  মেকিং চার্জ যুক্ত হবে। মেকিং চার্জ দোকান ভেদে আলাদা। 

আজ কলকাতায় কোন সোনার দাম কত? SSBC-এর ২৬ আগস্টের ইন্ডিকেটিভ রেট অনুযায়ী— 

সোনা/রুপোর ধরন প্রতি গ্রাম/কেজি দর
Fine Gold (995) ₹১৬,১৪৫/গ্রাম
22K (916) Selling ₹১৫,৩৩৫/গ্রাম
22K (916) Buying ₹১৪,৬৯১/গ্রাম
18K (750) ₹১২,৫৯৫/গ্রাম
Silver Bar (999) ₹২,৪৬,৯৭০/কেজি

বাঙালির কাছে, যা কিছু শুভ, তাই সোনা। তা সে সোনার বাংলাই হোক বা সোনার সংসার। সব ভালর সঙ্গেই জুড়ে রয়েছে সোনা। তাই সোনা মানে বাঙালির কাছে শুধু বিনিয়োগ নয়, ঐতিহ্যও বটে।  

Post Comment

You May Have Missed