Indian Railways: ২৪ থেকে ৩০ অগাস্ট ট্রেন পরিষেবায় বড় পরিবর্তন! বাতিল একাধিক মেমু ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুট, দেখে নিন তালিকা
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেল বেশ কিছু ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অগাস্ট মাসের শেষ সপ্তাহে এই উন্নয়নমূলক কাজ চলবে। কাজের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ আগাম দুঃখপ্রকাশ করেছে। মূলত আসানসোল, আদ্রা, মেদিনীপুর, খড়গপুর ও পুরুলিয়া রুটের যাত্রীরা এর ফলে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Post Comment