আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
কলকাতা: আনন্দপুর থানার বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মন্টু কুমার। জানা গিয়েছে, বিলাসবহুল ওই আবাসনে রান্নার কাজ করতেন নির্যাতিতা। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টারও অভিযোগ। গুরুতর আহত ওই মহিলা। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। ট্রেনে উঠে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। (Anandapur Physical Assault Allegation)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বহুতলেই নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। সেখানে রান্নার কাজ করতে যেতেন তিনি। সেই সময়ও নির্যাতন করতে যায় ওই যুবক। ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করে মহিলাকে। ঘটনার পর দুর্গাপুর পালিয়ে যাচ্ছিল সে। পঞ্জাব মেলে উঠে পালানোর চেষ্টা করছিল। সেই সময়ই তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং আরপিএফ। গোটা ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে। (Anandapur Assault Case)
আরও পড়ুন: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর ২টো বেজে ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। রোজকার মতো ৩২ বছর বয়সি ওই মহিলা ফ্ল্যাটে রান্না করতে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর চড়াও হয় ৩২ বছর বয়সি মন্টু। ওই ফ্ল্যাটে সম্প্রতিই কাজে যোগ দেন নির্যাতিতা। ঘটনার সময় রান্নাঘরে একাই ছিলেন তিনি। সেই সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ে মন্টু। নির্যাতিতা বাধা দেওয়ার চেষ্টা করলে রান্নাঘরের ছুরি এবং কাঁচি দিয়ে আঘাত করা হয় তাঁকে।
আরও পড়ুন: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
ঘটনার পরই ফ্ল্য়াট ছেড়ে পালিয়ে যায় মন্টু। গুরুতর আহত অবস্থায় বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পালিয়েছে জানতে পেরেই তাকে নাগালে পাওয়ার চেষ্টা শুরু হয়। রাজ্য পুলিশের গুন্ডা দমন শাখা তাকে ধাওয়া করে। রেল পুলিশও এব্যাপারে সাহায্য় করে পুলিশকে। তাতেই মন্টুর নাগাল পাওয়া সম্ভব হয়।
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Post Comment