Kolkata News: আনন্দপুরের আর্বানায় পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় ছুরি-কাঁচি দিয়ে হামলা
Last Updated:
Kolkata News: কলকাতার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আর্বানায় পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে, দুর্গাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত।
কলকাতা: আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, শরীরে ছুরি ও কাঁচির আঘাত। কলকাতার আনন্দরপুরের বিলাসবহুল ওই অ্যাপার্টমেন্ট আর্বানায় পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ফ্ল্যাটের রাঁধুনির বিরুদ্ধে। বাধা দিতে গেলে রান্নাঘরের ছুরি ও কাঁচি দিয়ে ওই মহিলাকে আক্রমণের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Comment