Rajnath Singh: ‘ভারতই হবে বিশ্বের পরবর্তী বড় শিপবিল্ডিং হাব’, ৩,৪০০ কোটি টাকার ৫টি প্রকল্পের শিলান্যাস, বাংলার মাটিতে দেশীয় অস্ত্র নিয়ে বড় বার্তা রাজনাথের

Last Updated:

পশ্চিমবঙ্গে ৩৪০০ কোটি টাকার পাঁচ প্রকল্পের সূচনায় শিপবিল্ডিং শিল্পে ভারতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দক্ষ জনবল, স্টিল শিল্প ও MSME-র শক্তির উপর ভর করে ভারত বিশ্বের পরবর্তী বড় শিপবিল্ডিং হাব হয়ে উঠতে পারে বলে দাবি তাঁর।

ভারতই হবে বড় শিপবিল্ডিং হাব!
ভারতই হবে বড় শিপবিল্ডিং হাব!

হাওড়া: পশ্চিমবঙ্গে শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে বড় বিনিয়োগের বার্তা দিল কেন্দ্র। হাওড়ার টিম্বার পন্ড শিপবিল্ডিং ফেসিলিটি এবং দামোদর শিপবিল্ডিং ফেসিলিটির সূচনা ও ভূমিপূজার পাশাপাশি রায়চক শিপইয়ার্ডের ভূমিপূজার সূচনা হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে। একইসঙ্গে রাজ্যে প্রায় ৩,৪০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমিপূজা ও শিলান্যাস করা হয়েছে।

Post Comment

You May Have Missed