মায়ের মৃত্যু হলেও প্রাণে বাঁচল জলদাপাড়ার গন্ডারশাবক
Last Updated:
মাকে হারিয়ে অনাথ হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচল গন্ডারশাবক। শাবকটির বয়স প্রায় দেড় বছরের শাবক। একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের তাড়া খেয়ে মায়ের সঙ্গে তারা লোকালয়ে ঢুকে পড়েছিল।
মাকে হারিয়েও শেষ পর্যন্ত বাঁচানো গেল গন্ডারের শাবককে। মঙ্গলবার সকালে জলদাপাড়া পশ্চিম রেঞ্জের কুঞ্জনগর বিটের কুঞ্জনগর গ্রামে ঢুকে পড়ে একটি স্ত্রী গন্ডার ও তার প্রায় দেড় বছরের শাবক। একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের তাড়া খেয়ে তারা লোকালয়ে ঢুকে পড়েছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

Post Comment