Jadavpur University News: “ছাত্রদের ঝুট ঝামেলা, বড়দের…”, যাদবপুরে তাণ্ডব প্রসঙ্গে Sukanta Majumdar

Sukanta Majumdar on Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে যেভাবে তাণ্ডব চলল, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম প্রথম ঘটেছে এটা তো নয়। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়েও ছাত্রদের দুটো সগঠনের মধ্যে একটু ঝুট ঝামেলা হয়েছে। প্রথমে তো আমি বলব, বড়দের এর মধ্যে না পড়াই ভাল। ছোটরা এরকম অনেককিছু করে। নতুন কিছু নয়। দ্বিতীয়ত, যে এমব্লেম ভাঙার কথা বলা হচ্ছে – এখনও পর্যন্ত কোনও ভিডিও পাওয়া যায়নি যে এমব্লেমের ওপর কেউ লাঠি মেরেছে, কেউ ভাঙার চেষ্টা করেছে। যেহেতু দুটো সংগঠনের মধ্যে ঝামেলা চলছিল, কোনওভাবে ভেঙে গেছে”। এপ্রসঙ্গে আর কী বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? 

 

Post Comment

You May Have Missed