Bangla News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কড়া অ্যাকশন, নেতাজিকে নিয়ে কুরুচিকর পোস্ট করে গ্রেফতার ‘গুণধর’! ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

Last Updated:

Bangla News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই কড়া অ্যাকশন পুলিশের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নেটপাড়ায় কুরুচিকর পোস্ট। তার জেরে চরম চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তাকরপর চাকুলিয়ার ঝাড়বাড়ি থেকে অভিযুক্ত কিরণ কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমন্তব্যের জেরে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ
কুমন্তব্যের জেরে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ

উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথিত কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্যের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরে। অভিযোগের ভিত্তিতে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ধৃতের বাড়ি চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কিরণ কুমার দাস।

Post Comment

You May Have Missed