প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?

কলকাতা: সোনা ও রুপোর দাম রোজই বদলাতে থাকে। আর এরই মধ্যে আজ এক ধাক্কায় অনেকটা বেড়েছে সোনার দাম। পাল্লা দিয়ে আজও বেড়েছে রুপো। আর এই দুই ধাতুর দাম বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে দেশের মধ্যবিত্ত মানুষের মনে। কিন্তু আজ, ২২ অগস্ট কত হল সোনা ও রুপোর দাম?

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট সোনা সাধারণত কেনেন বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা। সেই সোনার আজ প্রতি গ্রামে দাম বেড়েছে ২০০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে এই সোনার দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকা। আজ, ২২ অগস্ট এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৬ হাজার ৬৬ টাকা। অর্থাৎ, ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৬০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। এই সোনা দিয়েই গয়না তৈরি হয়। আর এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১৯০ টাকা। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ২৬০ টাকা। ১০ গ্রামের হিসাবে ধরলে প্রতি ১০ গ্রামের দাম ১ হাজার ৯০০ টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৬০০ টাকা।

যদি আজ কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি আজ গ্রাম প্রতি ১৪ হাজার ৬২০ টাকা পাবেন। এই দাম গত কালের তুলনায় ১৮২ টাকা বেশি।

১৮ ক্যারেট সোনার দাম

আজ দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনা দিয়েও গয়না তৈরি করা হয়। তুলনামূলক ভাবে এই সোনার দাম কম হওয়ায় এই সোনা বেশ জনপ্রিয় হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। প্রতি গ্রাম এই সোনার দাম আজ বেড়েছে ১৫৫ টাকা। এই সোনার প্রতি গ্রামে দাম হয়েছে ১২ হাজার ৫৩০ টাকা। প্রতি ১০ গ্রামে এই সোনার দাম হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা।

রুপোর দাম

রুপোর দামও কিছুটা বেড়েছে আজ। প্রতি কেজি রুপোর দাম আজ বেড়েছে ৮৮৭ টাকা। আজ ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৩২০ টাকা।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Previous post

West Medinipur News: পর্যটকদের নতুন আকর্ষণ, ছুটিতে ঢুঁ মারুন বাংলা সীমান্তের কামারদা থেকে, ১২টি প্রাচীন শিবমন্দিরের ইতিহাস জানলে চমকে যাবেন

Next post

Rakhi Market: রানাঘাট থেকে মুম্বই-নেপাল! মোদিজি-পদ্ম রাখিতে বাম্পার হিট, লক্ষ্মীলাভে ভাসছেন গৃহবধূরা

Post Comment

You May Have Missed