North Bengal Weather Update: প্যাচপ্যাচে গরম, না বজ্রবিদ্যুৎ-সহ ঝুম বৃষ্টি? আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট
উত্তরবঙ্গজুড়ে আজ, শনিবার মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্সেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও রোদ, কোথাও বৃষ্টির খেলা চলবে। পাহাড়ে বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমতে পারে। তবে বৃষ্টির ফাঁকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে।
Post Comment