Truck Fire: পেট্রোল পাম্পের পাশেই লরি থেকে দাউদাউ করে আগুন, বিদ্যুৎবাহী তার থেকে বিপর্যয়! গুরুতর আহত চালক
Last Updated:
Truck Fire: বেলডাঙায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কেমিক্যাল সার ভর্তি লরিতে আচমকা দাউদাউ আগুন! পেট্রোল পাম্পের কাছে এমন অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। আগুন নেভাতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা বলে অনুমান।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দাঁড়িয়ে থাকা রাসায়নিক সার ভর্তি লরিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য বেলডাঙ্গায়। পুড়ে ছাই হয়ে গেল গোটা লরি। শনিবার ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের ধারে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা রাসায়নিক সার ভর্তি একটি লরিতে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।
আগুন নেভাতে গিয়ে জখম হয় গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে অনুমান, রাস্তার বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। পাশে পেট্রল পাম্প থাকায় এলাকার মানুষ আগুন দেখে ভয় পেয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal

Post Comment