বুধবার ‘নব তৃণমূলের’ জাতীয় কর্মসমিতির বৈঠক, বড় দায়িত্ব দেওয়া হতে পারে চন্দ্রিমাকে
Last Updated:
বুধবার তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নিয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রথম বৈঠকে নেওয়া হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় পদ পেতে পারেন চন্দ্রিমা।
কলকাতা: আগামী বুধবার ঋতব্রত বন্দোপাধ্যায় পন্থী নেতাদের নিয়ে হতে পারে জাতীয় কর্মসমিতি বৈঠক। ২২ জুন গঠিত হয় জাতীয় কর্মসমিতি, এবার সব সদস্যদের নিয়ে হবে প্রথম কর্মসমিতির বৈঠক। ওই বৈঠক থেকেই চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি জেলা কমিটি গঠন নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে পদত্যাগ করার পরেই দূরত্ব বাড়িয়ে ঋতব্রতদের সঙ্গী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন আখরুজ্জামান।
তিনি বলেন, “বেইমানি কে করেছে আমাদের জানা নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি রক্তের সম্পর্কের সঙ্গে থাকবেন নাকি দলের সঙ্গে থাকবেন। সেই সময় বার বার রক্তের সম্পর্ককে বেছে নিয়েছেন দিদি। তাই দল ছেড়ে বেরিয়ে এসেছেন। চন্দ্রিমাদি আমাদের নেত্রী, মহিলা তৃণমূল ছেড়ে চলে এলেন। উনি আজ আমাদের বিরোধী দলনেতার ঘরে এসেছেন, চা খেয়েছেন”।
ঋতব্রত এই নিয়ে মমতাকে খোঁচা দিয়ে বলেন, “যার নাম ঘোষণা করছে একটু খোঁজ নিয়ে করুন। মালা দি, চন্দ্রিমা দি সবাই ছেড়ে দিল। জেলার সভাপতিরা পদত্যাগ করল। রাাজ্যের মেম্বার যাদের করলেন তারাও সরলেন। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ঠাওর করতে পারছেন না। বিনীত ভাবে বলছি মুখ পোড়া ভালো নয়। মালিকের বিরুদ্ধে কে কোথায় কি বলছেন? খোঁজ করুন। মেসেজ বাইরে আসলে আরও বিব্রত হবেন”।
চন্দ্রিমা ভট্টাচার্য প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “অনেক দিন ধরেই বলছিল পদত্যাগ করবে”। ছেলে নব তৃণমূলে আর মা আদি তৃণমূলে থাকা নিয়ে সেই সময়েই জল্পনা তৈরি হয়েছিল৷ এদিন চন্দ্রিমা সরে যাওয়ায় রাজ্য সভাপতির দায়িত্ব নিজের কাঁধে নিলেন মমতা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 05, 2026 12:19 AM IST




Post Comment