‘আপনার জন্য আমি…’, শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা…

‘আপনার জন্য আমি…’, শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা…

কলকাতা : তাঁর তৈরি করা তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। একের পর এক হেভিওয়েট নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন। এই আবহে ফেসবুক লাইভ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে তাঁর মতামত তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়েও। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে। কিন্তু, এটা আমি নিশ্চয়ই বলব না, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন। আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে। সেটা আমার কর্তব্য ছিল। এরজন্য আমি কোনও কৃতিত্ব নিচ্ছি না।” 

শুভেন্দুর উদ্দেশে তিনি আরও বলেন, “আপনিও প্রায় ১০-১১ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আপনি মন্ত্রী ছিলেন। কখনো পরিবহনমন্ত্রী, কখনো সেচমন্ত্রী, কখনো ৬টি জেলার দায়িত্বে ছিলেন। জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন। সাহায্যের হাতও বাড়িয়েছেন। সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দিঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। হঠাৎ আজ মাত্র তিন-চার বছরের মধ্যে যারা সাধু তাঁরা আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল। আর যারা কোনওদিন কিছু পায়নি লড়াই করেছেন, তাঁদের পিছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন ! একটা কথা মনে রাখবেন, ম্যান প্রোপেজেজ গড ডিসপোজেজ। নির্মমতা করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়্যাকশন।”

২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়েও তিনি ঘোষণা করেন। ফেসবুক লাইভে মমতা বলেন, “২১ জুলাই হবে শহিদ স্মরণে। আমরা অনুমতি চেয়েছি। কোনও অনুষ্ঠানেই আমাদের পুলিশ অনুমতি দিচ্ছে না। ক্যান ইউ ইমাজিন, পুলিশ কখনো বলতে পারে যে অগাস্ট পর্যন্ত কলকাতায় কোনও ব়্যালির অনুমতি দেওয়া হবে না ? সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কী কথা ! পুরো গণতন্ত্রের কণ্ঠরোধ ? গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনও ১৪৪ নেই। এখানে কোনও সাম্প্রদায়িক অশান্তি নেই। তো কেন করছেন এসব ? শুধু তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্য। শুনুন, রিকশয় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না। আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় কোনও বাধাই কোনও বাধা মানে না।”

Previous post

ফের কালীঘাট তৃণমূলের অন্দরে কোন্দল চরমে! মমতার হাত ছাড়লেন ছায়াসঙ্গী চন্দ্রিমা

Next post

Jagannath Dev Idol Maker: জগন্নাথদেবের অসীম কৃপায় এই শিল্পী আজ আছেন রাজার হালে, অর্ডার আসছে ওড়িশা থেকেও! রকেটের গতিতে ঘুরছে ভাগ্য

Post Comment

You May Have Missed