Jagannath Dev Idol Maker: জগন্নাথদেবের অসীম কৃপায় এই শিল্পী আজ আছেন রাজার হালে, অর্ডার আসছে ওড়িশা থেকেও! রকেটের গতিতে ঘুরছে ভাগ্য

Jagannath Dev Idol Maker: জগন্নাথদেবের অসীম কৃপায় এই শিল্পী আজ আছেন রাজার হালে, অর্ডার আসছে ওড়িশা থেকেও! রকেটের গতিতে ঘুরছে ভাগ্য

Last Updated:

Jagannath Dev Idol Maker: জগন্নাথদেবের মূর্তি তৈরি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন উলুবেড়িয়ার প্রিয়ব্রত মণ্ডল। ওড়িশার পুরীর জগন্নাথ দেবের আদলে নিখুঁত বিগ্রহ তৈরি করে গত তিন বছরে তিনি ১০০টিরও বেশি মূর্তি গড়েছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ২ ইঞ্চি থেকে শুরু করে দুই ফুট পর্যন্ত বিভিন্ন মাপের কাস্টমাইজড মূর্তি তৈরি করেন তিনি।

+

প্রিয়ব্রত মন্ডলের হাতে নিম কাঠের তৈরি জগন্নাথদেবের মূর্তি

উলুবেড়িয়া, রাকেশ মাইতি: বাংলার জগন্নাথ যাচ্ছে ওড়িশা, নজর কাড়ছেন উলুবেড়িয়ার প্রিয়ব্রত। ওড়িশার পুরীর জগন্নাথ দেবের আদলে মূর্তি তৈরি করে অল্প দিনেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন উলুবেড়িয়ার শিল্পী প্রিয়ব্রত মণ্ডল। গত তিন বছরে তিনি ১০০ টিরও বেশি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে ফেলেছেন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদেই আজ আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন এই তরুণ শিল্পী।

রথযাত্রার কয়েক মাস আগে কাজের চাপ মারাত্মক বাড়লেও, কম-বেশি সারা বছরই তাঁর ঘরে মূর্তি তৈরির কাজ সচল থাকে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী ২ ইঞ্চি থেকে শুরু করে দেড়-দুই ফুট উচ্চতা পর্যন্ত বিভিন্ন মাপের মূর্তি তৈরি করেন তিনি। পুরীর মূল বিগ্রহের মত এখানেও মূর্তি তৈরিতে ব্যবহার করা হয় খাঁটি নিম কাঠ। এর জন্য মধ্যপ্রদেশ এবং দেশীয় নিম কাঠ সংগ্রহ করা হয়, যা অত্যন্ত টেকসই। ভক্তরা তাঁদের মনের মত করে মূর্তির রূপ কাস্টমাইজ বা পরিবর্তন করে নিতে পারেন।

আরও পড়ুন: নোনাজলের দাপট এবার শেষ, আবার লাঙল নামবে মাঠে! বড় প্রজেক্টে বদলাবে ভাগ্য

এটাই এই শিল্পীর তৈরি মূর্তির জনপ্রিয়তার মূল চাবিকাঠি। পুজোর কয়েক মাস আগে থেকেই মূর্তির বরাত আসতে শুরু করে। তবে পুরীর ঐতিহ্যবাহী নিয়ম মেনে, আনুষ্ঠানিকভাবে মূর্তি তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি থেকে, সেই মতই মূর্তি তৈরি শুরু করেন প্রিয়ব্রত। শিল্পী প্রিয়ব্রত মণ্ডল জানান, মূলত টিউশন পড়ানোর পাশাপাশি শখের বশে কাঠ দিয়ে নানা জিনিস তৈরি করতেন তিনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গল্পটা বদলে যায় বছর তিনেক আগে তিন বছর আগে এক ভদ্রমহিলা প্রথমবার তাঁর কাছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরির অনুরোধ নিয়ে আসেন। সেটিই ছিল প্রিয়ব্রতর হাতের প্রথম জগন্নাথ মূর্তি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। নিখুঁত কাজের সুবাদে আজ শুধু বাংলার বিভিন্ন প্রান্তই নয়, খোদ ওড়িশা থেকেও তাঁর কাছে জগন্নাথ মূর্তির বরাত আসছে। বাংলার মাটি থেকে তৈরি নিম কাঠের সেই জগন্নাথ প্রভুর রূপ এখন পাড়ি দিচ্ছে ওড়িশায়। শিল্পীর এই লড়াই আর ভক্তিকে কুর্নিশ জানাচ্ছেন জেলার মানুষ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

Jagannath Dev Idol Maker: জগন্নাথদেবের অসীম কৃপায় এই শিল্পী আজ আছেন রাজার হালে, অর্ডার আসছে ওড়িশা থেকেও! রকেটের গতিতে ঘুরছে ভাগ্য

Post Comment

You May Have Missed