এবার শরিক NCPI সাংসদ রচনাকে আক্রমণ বলাগড়ের বিজেপি বিধায়কের, ‘দু’বছরে কিছুই কাজ করেননি’
Last Updated:
হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন হুগলিতে দু’বছরে তিনি অনেক কাজ করেছেন কিন্তু রচনার বিরুদ্ধে মুখ খুললেন বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, গত দু বছরে কিছুই কাজ করেননি রচনা বলে তিনি দাবি করেন।
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন হুগলিতে দু’বছরে তিনি অনেক কাজ করেছেন কিন্তু রচনার বিরুদ্ধে মুখ খুললেন বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, গত দু বছরে কিছুই কাজ করেননি রচনা বলে তিনি দাবি করেন।
সুমনা সরকারের দাবি, “আমি এক সময় বলেছিলাম রচনা বন্দ্যোপাধ্যায়কে টিভির পর্দায় মানায়, মানুষের কাজের ক্ষেত্রে তিনি দিদি নাম্বার ওয়ান হতে পারবেন না। দু বছরে সাংসদ আমার বিধানসভায় কী কাজ করেছে দূরবীন দিয়ে দেখতে হবে। ওরা একে অপরের সঙ্গে ঝগড়া করবে, ওরাই বলতে পারবে ওরা স্বার্থন্বেষী লোক”।
সেই সঙ্গে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, “বিগত আমাদের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রকৃত কাজ করেছে সেটি লোকের সামনে তুলে ধরা হয়নি। বিগত দিনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব তৃণমূলের দখলেই ছিল। বিগত দিনে লকেট চট্টোপাধ্যায় যা কাজ করেছেন দু বছরে রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করে উঠতে পারেননি। স্বাস্থ্য ভালো থেকে শুরু করে সব কাজই সব কাজই লকেট চট্টোপাধ্যায় করেছিলেন। এখন গোয়াল ঘরে তৃণমূলের গোতাগুতি চলছে। এখন রচনা বন্দ্যোপাধ্যায় বলবে অসিত মজুমদারের বিরুদ্ধে তদন্ত হোক উল্টো দিকে অসিত মজুমদার বলবে রচনার বিরুদ্ধে তদন্ত হোক”।
নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়৷ NCPI এ যোগ দেওয়ার পর নানা অভিযোগে তৃণমূলকে বিদ্ধ করলেন রচনা৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র, কুনাল ঘোষ থেকে কীর্তি আজাদ সকলের আক্রমণের চাঁচাছোলা জবাব দিলেন রচনা৷ সেই সঙ্গে পশ্চিমবঙ্গে নতুন ডাবল ইঞ্জিন সরকারকে স্বাগত জানালেন৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয়েছে৷ তিনি সাংসদকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ রচনা এদিন স্পষ্ট করে এটাও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতীকে তিনি জেতেননি৷ তিনি নিজের স্টারডমেই হুগলির আসন জিতেছিলেন৷

Post Comment