New Gold Scheme : সোনা নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের! আসছে নতুন গোল্ড স্কিম, জুয়েলার্সরা পাবেন বড় দায়িত্ব

New Gold Scheme : সোনা নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের! আসছে নতুন গোল্ড স্কিম, জুয়েলার্সরা পাবেন বড় দায়িত্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দেশবাসীর কাছে এক বছরের জন্য সোনা না কেনার আবেদন করেছিলেন, তখনই ইঙ্গিত মিলেছিল যে সরকার সোনা নিয়ে বড় কোনও পদক্ষেপ করতে চলেছে। এবার জানা যাচ্ছে, পুরনো গোল্ড মনিটাইজেশন স্কিমের পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সূত্রের দাবি, আগামী দু’মাসের মধ্যেই এই নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। এর মূল লক্ষ্য হল দেশের মানুষের বাড়িতে অব্যবহৃত অবস্থায় থাকা সোনাকে অর্থনীতির মূল স্রোতে আনা। এতে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন, তেমনই সোনা আমদানির চাপও কমবে।

Post Comment

You May Have Missed